Local News State

টানা বৃষ্টির জের, ভেঙে পড়ল তৃণমূলের দলীয় কার্যালয়

0
(0)

খবর লাইভ : নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে একটানা বৃষ্টিপাতের জেরে নাজেহাল বঙ্গবাসী। নিস্তার পায়নি পশ্চিম মেদিনীপুরও।

একটানা বৃষ্টির প্রভাবে জল জমেছে মেদিনীপুরের একাধিক অঞ্চলে। কোথাও হাঁটু জল,কোথাও বা রাস্তার জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে নাগরিকদের। জমা জলের জন্যই ফাটল ধরেছিল মেদিনীপুর জেলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে।

ভেঙে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বিশ্রীপাট এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়। রবিবার সকালেই বানভাসি মেদিনীপুরের তৃণমূলের দলীয় কার্যালয়টিতে ফাটল দেখা যায়। ব্যাপারটি দলীয় কর্মীদের নজরে আসতেই কার্যালয় খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কার্যালয়। একটা আস্ত বাড়ির এই আকস্মিক ধূলিসাতে হতবাক স্থানীয়রা।

একটানা বৃষ্টিপাতের ফলে জল ঢুকে পড়েছে মেদিনীপুরের জেলার একাধিক বাড়িতে। ভাসছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন আসবাবপত্র। বানভাসি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের জীবন বিপন্ন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *