games Special News Sports

#TokyoOlympics: ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু, প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিপিক্সে জোড়া পদক

5
(1)

খবর লাইভ : ফের অলিম্পিকে পদক জিতল ভারত। এবার ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে চিনের হি বিংজিয়াও-কে হারিয়ে পদক ছিনিয়ে নেন সিন্ধু। খেলার ফল ২১-১৩, ২১-১৫। প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক পেলেন শাটলার পি ভি সিন্ধু।

এর আগে সুশীল কুমার অলিম্পিক্সে জোড়া পদক পেয়েছিলেন। রবিবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নেমে চিনা প্রতিদ্বন্দ্বীকে কোনওভাবেই মাথায় চড়তে না দিয়ে শুরু থেকেই চাপে রাখেন তিনি। নেটের সামনে অথবা স্ম্যাশ কোনও কিছুতেই চিনা প্রতিদ্বন্দ্বীকে রুখে দাঁড়াতে দেননি শাটলার সিন্ধু।

সিন্ধুর ব্রোঞ্জ জয়ে উচ্ছ্বসিত দেশবাসী। সিন্ধুকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ আরও অনেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *