games Special News Sports

#TokyoOlympics : ৪৯ বছর পর অলিম্পিক্সে হকির সেমি ফাইনালে ভারত

0
(0)

খবর লাইভ : ৪৯ বছর পর অলিম্পিক্সে হকির সেমি ফাইনালে ভারত। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমি ফাইনালে উঠলেন মনপ্রীতরা।

এর আগে ১৯৮০ সালে অলিম্পিক্সে সোনা জেতে ভারত। তবে সেবার মাত্র ছটি দেশ হকিতে অংশগ্রহণ করায় কোনও সেমি ফাইনাল খেলা হয়নি। তার আগে ১৯৭২ সালে শেষবারক হকির সেমি ফাইনালে খেলে ভারত। পাকিস্তানের কাছে সেবার ০-২ গোলে হেরে যায় ভারতীয় হকি দল। সেটাই শেষ বার। এত বছর পর এবার ফের সেমি ফাইনালে ওঠায় আশার আলো দেখছে ভারত।

রবিবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গ্রেট ব্রিটেনকে চাপের মুখে রাখে মনপ্রীতরা। ম্যাচের সাত মিনিটের মাথায় প্রথম গোল করেন দলপ্রীত সিং। সেকেন্ড কোয়ার্টারে ফের গোল দেয় ভারত। গোল করেন গুরযন্ত সিং। তৃতীয় কোয়ার্টারে গোল শোধ করার মরিয়া চেষ্টা করে গ্রেট ব্রিটেন। পর পর চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। শেষ পেনাল্টি কর্নার থেকে গোল করেন শ্যাম ওয়ার্ডেন। চতুর্থ কোয়ার্টারে ফের ভারতকে চেপে ধরে ব্রিটেন। কিন্তু পালটা আক্রমণে আরও একটি গোল করে দেন হার্দিক সিং। ভারতের গোলকিপার পি আর শ্রীজেশ বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান। সেমি ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হতে হবে ভারতের পুরুষ হকি দলকে। গতবারে বেলজিয়ামের কাছে হেরেই অলিম্পিক্স থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *