Special News Special Reports State

দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব: বার্তা মমতা

0
(0)

খবর লাইভ : ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’-এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটে এটা ট্রাম্পকার্ড তৃণমূলের। কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রতিশ্রুতি দেন, কেন্দ্র না দিলে রাজ্যই ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ করে দেবে। শুক্রবার, ঘাটানর লোকসভা প্রার্থী দীপক অধিকারীর (দেব) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো বার্তা দিলেন, “দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব”। ঘাটালের প্রার্থী দেব আর মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া। এদিন মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো।

মমতা বলেন, ”এখানে দেব আর জুন যদি জেতে, তবে এই মেদিনীপুরকে আর ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। মেদিনীপুরকে আমি ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেব।”

মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসেছে। সিএএ নিয়ে এসেছে। ইউনিফর্ন সিভিল কোড নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব।“

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *