National Special News Special Reports

বাংলো ছাড়ার চিঠি গেল রাহুল গান্ধির কাছে

0
(0)

খবর লাইভ : সাংসদ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বার লোকসভার সদস্যদের জন্য নির্দিষ্ট বাংলো ছাড়ার চিঠি গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধির কাছে। ২৭ মার্চ  এই চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১২ তুঘলক লেনের সরকারি বাংলো রাহুলকে ছাড়তে হবে। এর জন্য আগামী মাসের  ২২ তারিখ পর্যন্ত সময় পাবেন তিনি। ২৩ তারিখ থেকে তাঁর জন্য নির্ধারিত বাসস্থান আর তাঁর জন্য থাকবে না।

এর আগে মোদি সমাজ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার জন্য তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল সুরাতের আদালত। সেই নির্দেশ মেনে দিন-তিনেক আগে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করা হয় সংসদ থেকে। তিনি জামিন পেলেও জনপ্রতিনিধি আইন অনুসারে তাঁর সদস্যপদ বাতিল করে আইনসভা।তা নিয়ে উত্তাল হয় দেশের রাজনীতি। রাহুল গান্ধি নিজেও বলেন, তিনি এর পরেও সমালোচনা করা ছাড়বেন না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *