Bengal and District State

বাড়ি ভেঙে প্রৌঢ়ার মৃত্যু কলকাতায়

0
(0)

খবর লাইভ : কড়েয়া থানা এলাকায় একটি পুরনো বাড়ির ছাদ ধসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বাড়িটি পুরনো এবং বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানা গেছে। বন্ডেল রোডের পাল বাগানের ওই বাড়িটির ছাদের একাংশ আজ দুপুরে হঠাৎই ভেঙে পড়ে। ছাদের ওই ভাঙা অংশে চাপা পড়ে যান প্রৌঢ়া।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ। আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও।

পুলিশ সূত্রে খবর কলকাতা পুরসভার তরফে বহুদিন আগে থেকেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে যায়। তার জেরেই রবিরার দুপুরে এই দর্ঘটনারি ঘটেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *