National Special News

মিউকর মাইকোসিস রোগে ভরসা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম

0
(0)

খবর লাইভ : মিউকর মাইকোসিস রোগে হোমিওপ্যাথি চিকিৎসার একটি প্রোটোকল প্রকাশ করল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। ওই প্রোটোকলে যেসব ওষুধের কথা বলা হয়েছে তাতে নাম রয়েছে আর্সেনিকাম অ্যালবামের।

কী বলা হয়েছে ওই প্রোটোকলে? জীবন যাত্রার মান খাওয়ার দাওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম এবং পুষ্টিকর খাবারের ওপর জোর দেওয়ার পাশাপাশি ছত্রাক সংক্রমণ ঠেকাতে আর্সেনিকাম অ্যালবাম -২০০, থুজা -১ এম ও টিউবারক্যুলিনাম ১ এম ওষুধের কথা বলা হয়েছে। করোনা মুক্তির জন্য আর্সেনিকামের চারটি করে গ্লোবিউল দিনে দুবার করে তিন দিন খেতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এরপর সাত দিন বাদে একবারই খেতে হবে থুজার গ্লোবিউল। তার সাতদিন পরে একবার খেতে হবে টিউবারক্যুলিনাম ১ এম চারটি গ্লোবিউল।

উল্লেখ্য রাজ্যে এ পর্যন্ত মিউকরমাইকোসিসে আক্রান্ত ৪৮ জন। সকলেরই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। এঁদের মধ্যে মারা গেছেন ১২ জন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *