National

দেশের জন্য বেশি বিপজ্জনক চিন মন্তব্য রাওয়াতের

0
(0)

খবর লাইভ : ভারতের জন্য কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চিন? জবাব দিলেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

লাইন অফ কন্ট্রোলের (এলওসি) একদিকে পাকিস্তান। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) ওপারে রয়েছে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চিন। ভারতের কাছে অবশ্য দুই প্রতিবেশী দেশই বিপজ্জনক। ইয়নের এক্সিকিউটিভ এডিটর পাল্কি শর্মাকে এপ্রসঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্ট জবাব দিয়েছেন রাওয়াত। তিনি সেখানে জানান, দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন রাওয়াত। তাঁর আরও বক্তব্য, যে প্রতিবেশী দেশ বেশি শক্তিশালী, যাদের কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেই দেশকে বেশি গুরুত্ব দিতেই হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এক্ষেত্রে নাম না করে চিনকেই উল্লেখ করতে চেয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ।
পাকিস্তানের উদ্দেশ্যে রাওয়াত বলেন, ‘তবে অন্য প্রতিবেশী দেশকেও হাল্কাভাবে নেওয়া ঠিক হবে না। কারণ তাদের সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদীরা। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বেশি বিপজ্জনক হতে পারে।’
অন্যদিকে ২০২০ সালে এই ১৫ তারিখেই গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন জওয়ান। বর্ষপূর্তি উপলক্ষে চিনকে সতর্কবার্তা দিল ন্যাটো। ন্যাটো-র মহাসচিব জেনস স্টেলটেনবার্গের মতে, সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষেও ন্যাটো-কে ছুঁয়ে ফেলেছে চিন। তবে সেই সঙ্গে তিনি বলেছেন, চিনের সঙ্গে কোনও স্নায়ুযুদ্ধে জড়ানোর অভিপ্রায় তাঁদের নেই। কিন্তু ন্যাটো-র সদস্য রাষ্ট্রগুলির নিরাপত্তার স্বার্থে আরও শক্তিশালী নীতি গ্রহণ করা প্রয়োজন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *