National

অবশেষে স্বস্তি! ২৪ ঘণ্টায় কমল করোনায় আক্রান্ত ও মৃত্য‍ুর হার

0
(0)

খবর লাইভ : স্বস্তি দিল করোনা। দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী হওয়া কমে গিয়েছে গত কিছুদিন থেকেই। করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছিল দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। কার্যত করোনার এই দ্বিতীয় ঢেউ দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে দেওয়ার দিকেই এগোচ্ছিল কিন্তু তা আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে বলাই যায়। গত আড়াই মাস পর সংক্রমণ ১ লাখের নীচে নেমেছে। আজ সেই সংক্রমণের গ্রাফ আরও কিছু কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০,৪৭১ জন মানুষ। যা গত কয়েকদিনের তুলনায় সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭২৬ জনের। আর এই মৃত্যুর হার বারবার চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে মৃত্যুর হার। দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন।

সংক্রমণ কমলেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুদিন ধরেই চিন্তা বাড়াচ্ছে ভারতের চিকিৎসকদের। তবে টিকাকরণের উপর জোর দেওয়ায় কিছুটা হলেও করোনার থাবার হাত থেকে রক্ষা পাচ্ছে দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০,৪৭১ জন। যার ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা পোঁছল ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জনে। যার মধ্যে সুস্থ হয়ে করোনা জয় করে ইতিমধ্যেই বাড়ি পৌঁছেছেন ২ কোটির বেশি মানুষ। এদিন সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে সুস্থতার হার বাড়ছে। সংক্রমণের হার ক্রমশ কমে এসেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি পৌঁছেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ২৫ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে সবেচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে তামিলনাড়ু ও কর্ণাটকে। ভারতে ভ্যাকসিনের আকাল মেটাতে ‘হু’-এর ছাড়পত্র পাওয়া সমস্ত ভ্যাকসিনকেই ভারতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *