খবর লাইভ : জামাইষষ্ঠী উপলক্ষ্যে আগামিকাল সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এদিন অর্থ দফতরের দেওয়া নির্দেশ অনুযায়ী, আগামিকাল রাজ্য সরকারের সমস্ত দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে। এমনকি রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীনস্থ সংস্থাগুলিতে জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
এমনিতেই জামাইষষ্ঠী শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কিছুটা চিন্তায় ছিল জামাইরা। প্রত্যেক বিবাহিত পুরুষের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে শ্বশুরবাড়িতে কার্যত উৎসব হয়। আর গতবছরের মতোই এবছরেও কড়া লকডাউনের জন্য জামাইষষ্ঠী বাতিল না হয়ে যায় সেই চিন্তা অনেকের। এবারে গণপরিবহণ না থাকায় যাতে এই শুভ অনুষ্ঠানে ব্যাঘাত না ঘটে তাই সরকারি তরফে সম্পূর্ণ ছুটি ঘোষণা করেছে নবান্ন।
কিছুদিন আগেই জানা যায় জামাইষষ্ঠী উপলক্ষ্যে পরিবহণ দফতর বিশেষ কিছু বাস চালাবে। কিন্তু গতকালের বিধি নিষেধ নিয়ে নয়া ঘোষণার পর সিদ্ধান্তে বদল আনা হয়েছে।




