State

আলাপনের পর নত‍ুন পদ পাচ্ছেন সুরজিৎ কর পুরকায়স্থ

0
(0)

খবর লাইভ : গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। আজ মুখ্যমন্ত্রীর বিশ্বশ্ত আইপিএস অফিসার তথা রাজ্যের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে ফের নতুন পদ দেওয়া হয়েছে। বাংলা থেকে দেশের সেবা করার জন্য আরও বেশি সংখ্যক আইএএস ও আইপিএস তৈরির জন্য একটি অ্যাকাডেমি খোলা হয়, তার মাথায় বসানো হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে।

রাজ্য সরকারের অধীনে তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অ্যাকাডেমির প্রধান করা হয়েছে তাঁকে, এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যক আমলা তৈরির জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয় এই প্রতিষ্ঠান যার মাথায় বসানো হল দুঁদে আইপিএস অফিসারকে। কলকাতা পুলিশের সিপি, রাজ্য পুলিশের ডিজির পর অবসর নিয়ে তাঁকে প্রশাসনে রাখতে নতুন পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজি পদে দায়িত্ব পালন করে অবসর নিতেই রাজ্য নিরাপত্তা উপদেষ্টা করা হয় সুরজিৎকে। বিগত তিন বছর তিনি ওই পদে কাজ করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সুরজিৎয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে বিজেপি, আর তাদের কথাতেই সুরজিৎকে নিষ্ক্রিয় থাকতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ভোটের পরেই আবার তাঁকে নতুন কাজে নিয়োগ করা হয়েছে। গতকালই রাজ্য নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎয়ের মেয়াদ শেষ হয়েছে কিন্তু তাঁকে এখনও সরকারের কাজে যুক্ত রাখার জন্য ফের নতুন পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করাতে আপনা হতেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা পদটি। তাই সুরজিৎকে সেই পদে আবার না ফিরিয়ে অন্য এক গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলেন মুখ্যমন্ত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *