Special News Special Reports State

রাজ্য রাজনীতিতে ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবে পরিচিত দিলীপকেই পছন্দ রিঙ্কুর, উপহার হাতে বাড়িতে বঙ্গ বিজেপি নেতৃত্ব

0
(0)

খবর লাইভ : আজ,শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিয়ে করছেন দলেরই কর্মী রিঙ্কু মজুমদারকে। বৃহস্পতিবার তাঁদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। বিয়ের পর কি ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষ বদলে যাবেন? হবু স্বামীকে কোন রূপে আগামীতে দেখতে চান তিনি?

উপহার হাতে দিলীপ ঘোষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রয়েছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, কুণার হেমব্রম-সহ অন্য়ান্যরা। দিলীপের নিউটাউনেরর বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তাঁরা। দিলীপের হাতে তুলে দেন ফুল, উপহার। কথা বলেন দিলীপের মায়ের সঙ্গে। সংঘের সঙ্গে যুক্ত দিলীপ সংসারী! দল কী বলছে? এই প্রশ্ন উঠতেই সুকান্ত বললেন, “বিয়েতে আপত্তি কীসের?’ 

দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে যে নানা আলোচনা চলছে? প্রশ্ন শেষ হওয়ার আগেই দিলীপের হবু স্ত্রী বললেন, “কিছু কিছু সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। কাউকে খুশি করা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হয়। কী দরকার ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যের উপর নির্ভর করে নেওয়ার।”

রাজ্য রাজনীতিতে ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবে পরিচিত দিলীপ। অনেকেই বলেন, তাঁর মুখে লাগাম লাগানো যায় না। রিঙ্কু বললেন, “ওইজন্যই ওঁকে পছন্দ করি। আমার মধ্যেও রাষ্ট্রায়ত্ত বোধ রয়েছে। আমি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক নই। ওঁকে আমার ভাল লেগেছে ওই জন্য। ওঁর আত্মত্যাগ। দল, দেশ, রাজ্যের জন্য ওঁর যে নিষ্ঠা, সেগুলোই আমাকে উদ্বুদ্ধ করেছে।”

দিলীপের হবু স্ত্রী বললেন, কিছু কিছু সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। কাউকে খুশি করা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *