State

যশ মোকাবিলায় তৈরি সেনা, ১১টি জেলায় নামল বাহিনী

0
(0)

খবর লাইভ : সুপার সাইক্লোন ‘যশ’-এর তাণ্ডব থেকে আমজনতাকে রক্ষা করতে কলকাতা সহ রাজ্যের ১১টি জেলায় নামল সেনা। মঙ্গলবার রাতে ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যশ’ মোকাবিলায় মোট ১৭ কলম সেনাকে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে কলকাতায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হচ্ছে ৯ কলম। বাকি আট কলম রাজ্যের ১০ জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। দুর্যোগ মোকাবিলায় ও উদ্ধারকার্যে পারদর্শী সেনা জওয়ান ও আধিকারিকদেরই মোতায়েন করা হয়েছে।’
গত বছর আমফানের বেনজির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। সুপার সাইক্লোনের তাণ্ডবের কয়েক ঘণ্টা বাদে পরিস্থিতি মোকাবিলায় সেনার সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্জিতে সাড়া দিয়ে যুদ্ধকালীন ত‍ৎপরতায় কাজ করে জনজীবন স্বাভাবিক করে তুলতে অনেকটাই সাহায্য করেছিলেন সেনা জওয়ান ও আধিকারিকরা। রাজ্য সরকার কেন সেনার সাহায্য চাইতে দেরি করল তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এবার অবশ্য ‘যশ’ এর তাণ্ডব মোকাবিলায় আগেভাগেই সেনা সাহায্য নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুরোধে সাড়া দিয়ে দুর্যোগ মোকাবিলায় পারদর্শী ১৭ কলম সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ।

ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া ও পূর্ব বর্ধমানে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে তারা। গাছ কাটা থেকে শুরু করে যান চলাচলের জন্য রাস্তা পরিষ্কারের কাছ যেমন করবেন সেনা জওয়ানরা, তেমনই দুর্গতদের উদ্ধার করা থেকে শুরু করে তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়ারও গুরুদায়িত্ব পালন করবেন। রাজ্য প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব মোকাবিলা করবে। কলকাতায় ৯ কলম সেনাকে বিশেষভাবে মজুত (স্ট্যান্ড বাই) রাখা হচ্ছে। যাতে যেখানে প্রয়োজন সেখানে নিমিষে পৌঁছে গিয়ে উদ্ধারকার্যে ঝাঁপাতে পারে। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা সেনাদের সঙ্গে নৌকা সহ উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও থাকছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *