খবর লাইভ : কলকাতা গোয়েন্দা পুলিশের আরও রদবদল করা হল। অতিসম্প্রতি গোয়েন্দা পুলিশের এসি (ডিডিআই) এবং এসি (এআরএস) এর মতো দুই গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বদল করা হয়েছিল। ফের লালবাজারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়।
ওই নির্দেশিকায় গোয়েন্দা বিভাগে আরও সাত জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এই অফিসারদের রিজার্ভ ফোর্স, সিকিউরিটি কন্ট্রোল, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ সহ বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তাঁদের পরিবর্তে আপাতত সিকিউরিটি কন্ট্রোল, রিজার্ভ ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পাস সেকশন এবং ট্রাফিক থেকে পাঁচজন ইন্সপেক্টরকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। একসঙ্গে গোয়েন্দা বিভাগের এতজন অফিসারের বদলিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পুলিশ কর্তারা।


