Special News Special Reports State

১০টি ফ্ল্যাটের মালকিন ‘পার্থ ঘনিষ্ঠ’ মোনালিসা!

0
(0)

খবর লাইভ : অর্পিতার পর এবার নাম উঠে এল অধ্যাপিকা মোনালিসা দাসের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে সংবাদের শিরোনামে উঠে এসেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকার নাম। এই নামকে ঘিরে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। তবে মোনালিসার ওপর কড়া নজর রেখেছেন ইডির আধিকারিকরা।

কে এই মোনালিসা?

সূত্র অনুসারে জানা গিয়েছে, মোনালিসা

দাসও রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ইতিমধ্যেই মোনালিসার নামে ১০টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি। ২০১৪ সালে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছিলেন মোনালিসা। বর্তমানে তিনি সেখানকার বাংলা বিভাগের প্রধান। তবে তাঁর অধ্যাপিকা হওয়া নিয়েও জল্পনা রয়েছে। অভিযোগ, মোনালিসা প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের চাকরি পেয়েছিলেন। চাকরিতে যোগের পেছনেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর বাড়ি শান্তিনিকেতনে বলে জানা গিয়েছে।

তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঠিক কী সম্পর্ক, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি এর। শুধুমাত্র ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। কীভাবে এতগুলো ফ্ল্যাট তাঁর নামে রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত জানতে কোমড় বেঁধে নেমে পড়েছে ইডির আধিকারিকরা।

অন্যদিকে, মোনালিসা দাসের বাংলাদেশে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানতে পেরেছে ইডি। বাংলাদেশের বেশ কয়েকজন অধ্যাপক ও শিক্ষাবিদের সঙ্গে মোনালিসা দাসের সুসম্পর্কের ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। আর এই ইস্যুতে ইতিমধ্যেই বিদেশে টাকা পাচারের অভিযোগ তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *