State

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

0
(0)

খবর লাইভ : স্থিতিশীল রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই চিকিৎসাধীন। স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও। শ্বাসকষ্ট বেশি থাকায় তাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব-জায়ার অক্সিজেন স্যাচুরেশন আগের থেকে ভাল রয়েছে। বেশ কিছু টেস্ট করা হয়েছিল। তবে তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। অন্যদিকে হাসপাতালে ভর্তি হতে একেবারেই রাজি না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই তার চিকিৎসা চলছে। সিওপিডি সমস্যা থাকায় প্রায়ই অক্সিজেন সাপোর্টে থাকতে হয় তাকে। বাইপ্যাপ ব্যবহার করা হয়। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, স্থিতিশীল থাকলেও বুদ্ধদেবের অক্সিজেন স্যাচুরেশন এখনও স্বাভাবিক হয়নি। তাই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু বুদ্ধদেব তাতে রাজি নন।

এদিকে বুদ্ধদেব ও মীরা ভট্টাচার্যের করোনা ধরা পড়ার পর মেয়ে সুচেতনা ভট্টাচার্যের করোনা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু ভট্টাচার্য পরিবার সূত্রে খবর, সুচেতনা সুস্থ রয়েছেন।

অন্যদিকে পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বুদ্ধদেব ও মীরা সংক্রমিত হওয়ার পরেও পাম অ্যাভিনিউ- র আবাসন পুরসভার তরফের কোনও স্যানিটাইজ হয়নি বলে অভিযোগ। ওই আবাসনের থাকেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। রাজ্যসভার এই সাংসদ বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। করোনা বিধি অনুযায়ী দ্রুত স্যানিটাইজ করা উচিত। আমি পুরসভার আধিকারিকদের জানালাম। পুরসভায় এদিন কোনও পদক্ষেপ করেনি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *