Special News Special Reports State

ভার্চুয়াল শুনানিতে পার্থ-অর্পিতার প্রেম রীতিমতো উপভোগ করলেন সবাই !

0
(0)

খবর লাইভ : এক সময় নাম ধরে কেউ চিনতেন না তাকে। কিন্তু মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই বলা যেতে পারে এখন লোকের মুখে মুখে ফিরছে অর্পিতা মুখোপাধ্যায়র নাম। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়, স্তূপীকৃত গহনা, রাশি রাশি ধন সম্পত্তি। সবকিছুই পার্থর দৌলতে বলে দাবি করেছেন অর্পিতা।

আরও পড়ুনঃ চা-ব্রেকফাস্ট-লাঞ্চ খাইয়ে ইডির টিমকে ফেরত পাঠালেন তেজস্বী

তাঁদের ঘনিষ্ঠতা এমনকি প্রেমের সম্পর্ক নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে। যদিও আদালতে দু’জনের কেউই তা নিয়ে মুখ খোলেননি। কিন্তু মঙ্গলবার ভার্চুয়াল শুনানি চলাকালীন দেখা গেল এর বিপরীত ছবিও।

মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতেভার্চুয়াল শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় পার্থ এবং অর্পিতাকে। সেখানে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দু’জনেরই হেফাজতের মেয়াদ বেড়েছে। কিন্তু তা নিয়ে যে তাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই, তা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট।

এদিন শুনানি চলাকালীন পার্থ এবং অর্পিতা পরস্পরের প্রতি প্রেমের অঙ্গীকার করেছেন বলে জানা গিয়েছে। ভার্চুয়াল শুনানি চলাকালীন ইশারায় কথা বলেন পার্থ এবং অর্পিতা। জানা গিয়েছে, অর্পিতাকে দেখে বুকের বাঁ দিকে হাত রেখে, আঙুল দিয়ে হৃদয় দেখান পার্থ। যা দেখে হেসে ফেলেন অর্পিতা।
আদালতের একটি সূত্র জানিয়েছে, এর পর ইশারায় পার্থর দিকে প্রশ্ন ছোড়েন অর্পিতা। জবাবে ইশারাতেই পার্থ বুঝিয়ে দেন, তিনি চা খাচ্ছিলেন। এমনকী, অর্পিতার চুল দেখে মুচকি হাসেন পার্থ। গোঁফে পার্থকে ভাল লাগছে, ইশারায় বুঝিয়ে দেন অর্পিতাও। এর পর বুড়ো আঙুল উঁচিয়ে অর্পিতাকে থামস আপ দেখান পার্থ। তাতে কিছু লেখার ইশারা করেন অর্পিতা।
চিরকুটের সূত্র ধরে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড়় উদ্ধার করেন তদন্তকারীরা। নগদে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। কাঁড়ি কাঁড়ি গহনা, রাশি রাশি ধন-সম্পত্তির হদিশ মেলে । পার্থর দৌলতেই ওই টাকা অর্পিতার ফ্ল্যাটে পৌঁছয় বলে অভিযোগ তদন্তকারীদের। যদিও এ নিয়ে স্বীকারোক্তি মেলেনি কোনও পক্ষেরই।

যদিও এটা স্পষ্ট নয় যে, তাঁরা জানেন কিনা যে তাদের খুনসুটি দেখা যাচ্ছিল কোর্টের ভিতরে।অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ইডি-র জেরায় দাবি করেছেন, তিনি অর্পিতাকে চেনেন না। কিন্তু মঙ্গলবার যে ছবি ধরা পড়ল তার থেকে এটা স্পষ্ট যে তাদের মধ্যে একটা ভালবাসার সম্পর্ক রয়েছে। শেষের দিকে যখন শুনানির শেষে পার্থ চট্টোপাধ্যায় উঠে যাচ্ছেন তখনও অর্পিতা মুখোপাধ্যায় থাম্বস আপ দিচ্ছেন। সম্পূর্ন কোর্টরুম মঙ্গলবার স্তম্ভিত ছিল তাদের খুনসুটিতে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *