Special News Special Reports State

শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে উপস্থিত হওয়া নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

0
(0)

খবর লাইভ  :  রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সময়ে স্কুলে উপস্থিত না হওয়ার মত ভুরিভুরি অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। এরই পরিপ্রেক্ষিতে একটি কড়া নির্দেশিকা রাজ্যের প্রতিটি স্কুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কোন স্কুল শিক্ষক যদি সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর স্কুলে পৌঁছান তাহলে ঐ শিক্ষকের সেদিন আর স্কুলে উপস্থিতি ধরা হবে না। অর্থাৎ নির্ধারিত ওই সময়ের পর স্কুলে পৌঁছালে শিক্ষকদের অনুপস্থিত ধরা হবে।

একইভাবে যদি কোন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে সকাল ১০টা ৫০ মিনিটের পর পৌঁছান তাহলে ঐ শিক্ষক বা শিক্ষিকার উপস্থিতি অর্ধদিবস ধরা হবে। অর্থাৎ কোন শিক্ষক বা শিক্ষিকা সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা বেজে ৫ মিনিটের মধ্যে পৌঁছালে তার অর্ধদিবস উপস্থিতি এবং ১১টা বেজে ৫ মিনিটের মধ্যে পৌঁছালে অনুপস্থিত ধরা হবে। অর্ধদিবস উপস্থিতি অনুযায়ী ওই শিক্ষক অর্ধদিবসের বেতন পাবেন।

মধ্যশিক্ষা পর্ষদ যে ২২ দফা আচরণবিধি প্রকাশ করেছে তাতেই এই সকল নিয়মের কথা উল্লেখ রয়েছে। এর পাশাপাশি উল্লেখ রয়েছে কোন স্কুলের শিক্ষক বা শিক্ষিকা টিউশন অথবা কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। বিকাল সাড়ে চারটের আগে কেউ স্কুল থেকে বের হতে পারবেন না।

এমনকি নতুন এই আচরণবিধিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে কোন সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। আচরণবিধিতে জানানো হয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের সকাল ১০.৪০ থেকে ১০.৫০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: