Special News Special Reports State

সমীর ভাণ্ডারীর বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি আরামবাগবাসীর

0
(0)

খবর লাইভ : ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ প্রশাসক হিসেবে চরম ব্যর্থ। আরামবাগ পুরসভার নতুন চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর বিরুদ্ধে এখন আরামবাগবাসী ও ব্যবসায়ীদের এটাই স্লোগান।

আরও পড়ুনঃ আমার দাদুর বাড়ি পর্যন্ত মেট্রো পৌঁছবে : স্মৃতি ইরানি

একের পর এক জনবিরোধী কাজের জন্য সমীরের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন আরামবাগের একাংশ।

আরামবাগ পুরসভার সম্প্রতি কিছু কাজ যেগুলো সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। যার মধ্যে আরামবাগ টাউন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দ্বারকেশ্বর নদের ব্রিজের তলায় বর্জ্য ফেলার বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ। বায়ুদূষণের কারণে দীর্ঘদিন আরামবাগ শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত দ্বারকেশ্বর নদের ব্রিজের তলায় বর্জ্য ফেলার কাজ বন্ধ ছিল। আরামবাগ শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে লোকালয়ের বাইরে বর্জ্য ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। কিন্তু নতুন চেয়ারম্যান সমীর ভাণ্ডারী সেই জায়গায় বর্জ্য না ফেলে দ্বারকেশ্বর নদের ব্রিজের তলায় সেই বর্জ্য ফেলাচ্ছেন বলে অভিযোগ। এর ফলে চরম ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে আরামবাগের সাধারণ মানুষের। শুধু আরামবাগের মানুষই নয় দ্বারকেশ্বর নদের জল ব্যবহারকারীদেরই ব্যাপক ক্ষতি হতে পারে। আরামবাগের মানুষ চান অবিলম্বে যেন অন্যত্র ফাঁকা জায়গায় বর্জ্য ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা।
এর পাশাপাশি হঠাৎই আরামবাগ পুরসভা এলাকার ব্যবসায়ীদের ট্যাক্সের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নবগঠিত পুরসভার বিরুদ্ধে। ব্যবসায়ী মহলও পথে নামার হুমকি দিয়েছে।
আরামবাগ পুরসভার এক কাউন্সিলর বলেন, ‘নতুন চেয়ারম্যানের বদান্যতায় ক্ষতি হচ্ছে দলের। এবিষয়ে দলের এখনই ভাবা দরকার।’ বিজেপি এবং সিপিএমও পুরসভার এই জনবিরোধী কাজগুলোর বিরোধিতা করেছে। সমীর ভাণ্ডারীর অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *