State

পশ্চিমবঙ্গে টিকার প্রথম ডোজ নিয়ে করোনা আক্রান্তরা নিঃশব্দে করোনা ছড়াচ্ছেন! সতর্ক করলেন ডাক্তাররা

0
(0)

খবর লাইভ : করোনা প্রতিষেধক যাঁরা নিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই সর্তকতা অবলম্বন না করায় সংক্রমিত হচ্ছেন। তাঁদের কোনও উপসর্গ দেখা যাচ্ছে না কিন্তু তাঁরা নিঃশব্দে অপরকে সংক্রমিত করছেন। পশ্চিমবঙ্গে এই ঘটনায় উদ্বিগ্ন ডাক্তার এবং বিজ্ঞানীরা।
এরকম অনেক ঘটনার সন্ধান পেয়েছেন ডাক্তাররা। টিকা নেওয়ার কয়েকদিনের মধ্যেই অনেকে করোনায় সংক্রমিত হচ্ছেন। কিন্তু তাঁদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন অর্থাৎ রোগের কোনও উপসর্গ তাঁদের মধ্যে দেখা যাচ্ছে না। প্রতিষেধক নেওয়ার পর যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁরা সম্ভবত যাবতীয় সতর্কতা বিধি মানছেন না। কিংবা টিকাকরণ কেন্দ্রে গিয়ে তাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন।
পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডাইরেক্টর শুভ্র জ্যোতি ভৌমিক জানিয়েছেন, এমনিতে টিকার প্রথম ডোজ নেওয়ার পর ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শরীরে অ্যান্টিবডি গড়ে ওঠে। তবে তার আগে টিকার দ্বিতীয় ডোজ অবশ্য নিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই আক্রান্ত ব্যাক্তিরা উপসর্গহীন হওয়ায় অজান্তে অন্যকে সংক্রমিত করে থাকেন।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন প্রধান শান্তনু ত্রিপাঠী সাবধান করে দিয়ে বলেছেন, যাঁরা টিকা নিচ্ছেন তাঁরা অবশ্যই অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলবেন। টিকা সংক্রমণ আটকায় না। টিকা নিলে শরীরে অ্যান্টিবডি গড়ে ওঠে। যার ফলে করোনা ভাইরাসের আক্রমণকে ঠেকানো যায়। টিকা নেওয়ার পরেও সংক্রমণ হলে তার তীব্রতা কম হয়। তাঁরা হয়তো বিপদে পড়বেন না। কিন্তু তাঁরা আশেপাশে যাঁদের সংক্রমিত করছেন, তাঁরা বিপদে পড়তে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *