District

নিমতলাতে জমে লাশের স্তূপ! সোমবার পর্যন্ত সময় লাগবে দেহ সৎকারে

0
(0)

খবর লাইভ : কলকাতার নিমতলা মহাশ্মশানে সারিবদ্ধভাবে পরে রয়েছে করোনা রোগীর মৃতদেহ । শনিবার থেকে অকেজো দুটি চুল্লি। যার জেরে প্রায় ৩০০টি দেহ সৎকার হয়নি। আজ সারাদিন চলবে দাহ করার কাজ। কিন্তু ‘নন-কোভিড’ দেহের সৎকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টলমলে হাল বাংলারও। করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরমধ্যে কোনও কোনও হাসপাতালে অক্সিজেন নেই বলেও অভিযোগ। আবার কোথাও হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না বলে আক্রান্তের পরিবারের দাবি। যদিও কোভিড সন্দেহে যাঁদের মৃত্যু হবে, তাঁদের রিপোর্টের জন্য অপেক্ষা নয়। বরং কোভিড বিধি মেনে দেহ সৎকার করবে রাজ্য সরকার। এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালগুলি থেকে যখন গুচ্ছ অভিযোগের পাহাড় হচ্ছে, তখনই শ্মশানে জমছে লাশের পর লাশ! কারণ সৎকারের জন্য যে চুল্লি, সেগুলি বিকল। ভয়ানক চিত্র খাস তিলোত্তমায়।
কলকাতা পুরসভা এই পরিস্থিতিতে কী ভাবছে? মর্গে যেহেতু দেহ রাখার জায়গা নেই, এই পরিস্থিতিতে শ্মশান-কবরস্থান তৈরি করার কথা ভাবছে তারা। গত সপ্তাহেই নিমতলা মহাশ্মশানে করোনায় মৃতদের সৎকারে ব্যবহৃত একটি বিকল চুল্লির মেরামত করে পুরসভা। যুদ্ধকালীন তৎপরতায় পুরসভার তরফ থেকে সেই মেশিন মেরামতের কাজ হয়। এই পরিস্থিতিতে এখন ৩০০টি দেহ কত তাড়াতাড়ি সৎকার করা যায়, তা ভাবাচ্ছে পুর আধিকারিকদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *