National

ময়লা ফেলার গাড়িতেই লাশ ফেলছে পুলিশ!

0
(0)

খবর লাইভ : আরও একবার সংবাদের শিরোনামে যোগী রাজ্য। নোংরা ফেলার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ! ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের লখনউ থেকে মাত্র ২৫০ কিমি দূরে মাহোবা জেলায়। ঘটনায় তদন্তের নির্দেশ দেন পুলিশ আধিকারিক আর কে গৌতম।
কখনও গঙ্গায় করোনা রোগী নিথর দেহ ভাসানোর চিত্র। কখনও আবার ব্রিজ থেকে নদীতে দেহ ছুঁড়ে ফেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থার ছবি ধরা পড়েছে। আর এবার ময়লা ফেলার গাড়িতে এক ব্যক্তির মৃতদেহ ফেলার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে।ট্যুইটারে পোস্ট হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু’জন পুলিশ আধিকারিক কালো ব্যাগে মোড়া একটি মৃতদেহ নোংরা ফেলার গাড়িতে তুলছেন। গোটা ঘটনায় তদারকি করছেন একজন পুলিশ আধিকারিক!
মৃতের ছেলে মিডিয়াকে জানান, পেশায় শ্রমিক তাঁর বাবা। দিল্লি থেকে কয়েকদিন আগে গ্রামে ফিরেছিলেন। শরীরে করোনার উপসর্গ দেখা যায়। হাসপাতালে ভর্তিও করা হয়।অভিযোগ, দেহ সৎকারে রাজি ছিল না পরিবার।এমনকী তাঁর ছেলেও দেহ নিতে রাজি ছিলেন না। ওই নোংরা ফেলার গাড়িটিও ওই ছেলেই ব্যবস্থা করেছিল বলে পাল্টা অভিযোগ জানায় প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিক আরকে গৌতম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *