National

৫জি পরিষেবার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ জুহি

0
(0)

খবর লাইভ : ‘ডিজিটাল ইন্ডিয়া’য় প্রযুক্তিকে আরও উন্নত করতে ৫জি চালু করার কথা ভেবেছে নরেন্দ্র মোদির সরকার। এর বিরুদ্ধে সরব হলেন বলিউড ডিভা জুহি চাওয়ালা। ৫জি পরিষেবার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন তিনি। তাঁর দাবি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর শারীরিকভাবে এর খারাপ প্রভাব পড়তে পারে।

পরিবেশ নিয়ে বরাবরই বেশ সচেতন জুহি। কাজ করেন বিভিন্ন এনজিও-র সঙ্গেও। বহুদিন ধরেই তিনি রেডিও ফ্রিকোয়েন্সির (আরএফ) বিকিরণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সক্রিয়ভাবে সচেতনবার্তা দিচ্ছেন। এবার ৫জি মোবাইল পরিষেবার বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। দেশে এই পরিষেবা চালু হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর শারীরিকভাবে কুপ্রভাব পড়তে পারে। এমনই মনে করছেন অনেক পরিবেশবিদ। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা দেশের প্রযুক্তগত উন্নতির বিপক্ষে নই। আমরা প্রায় সকলেই বাজারে নতুন আসা ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। কিন্তু আরএফ রেডিয়েশন নিয়ে আমাদের সকলের মধ্যেই একটা দ্বিধা কাজ করে। বেশ কিছু সমীক্ষা ও পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পেরেছি মানুষ ও পশু-পাখিদের শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর।’
অভিনেত্রীর দাবি, ৫জিতে যে রেডিয়েশন ছড়াবে তা বর্তমানে সময়ের রেডিয়েশনের থেকে ১০ থেকে ১০০ গুণ বেশি। জুহির আবেদনের শুনানির আর্জি গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে প্রথমে এই মামলা ওঠে। তিনি মামলাটি প্রত্যাখ্যান করে অন্য একটি বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ২ জুন মামলার শুনানি হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *