খবর লাইভ : আবারও মহার্ঘ পেট্রোল-ডিজেল। মাঝে একদিন ছাড় দিয়েই সপ্তাহের শুরুর দিনই চিন্তা বাড়াল মধ্যবিত্তের। এদিন লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। এরফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভোট মিটতেই চড়চড়িয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। দেশের তৈলসংস্থাগুলি জানিয়েছে, পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। মুম্বইয়ে ২৯ তারিখ পেট্রোল সেঞ্চুরি হাঁকায়। সোমবার ফের নতুন করে দাম বাড়ানো হয়। ফলে এদিন পেট্রোলের দাম পৌঁছে গেল লিটারে ১০০.৪৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হল ৯২ টাকা ৪৫ পয়সা। রাজধানী দিল্লিতেও ছ্যাঁকা দিচ্ছে জ্বালানি। এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ৯৪ টাকা ২৫ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা।
জ্বালানি তেলের ফের দাম বাড়াতে চিন্তায় কলকাতাবাসীরাও। তিলোত্তমায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪ টাকা ২৫ পয়সা। আর ডিজেল ছুঁয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা। এই দুই তেলের দাম নিয়ে উদ্বিগ্ন চেন্নাই, রাজস্থান, মধ্যপ্রদেশেও।


