খবর লাইভ : দেশে করোনা গ্রাফ রোজই ঊর্ধ্বমুখী। হাসপাতালে ঘুরে ঘুরেও না মিলছে বেড, আর না অক্সিজেন। এমনই অভিযোগ বহু রাজ্যের কোভিড আক্রান্তের পরিবারের সদস্যরা। অনেক হাসপাতালেই একই বেডে থাকতে হচ্ছে একাধিক রোগীকে। আর অক্সিজেনের অভাবে ছটফটিয়ে মারা যাচ্ছে কোভিড রোগী। এমনই দূশ্যের সাক্ষী রইল আগ্রা।
শনিবার আগ্রার ১০ টি কোভিড হাসপাতালের চিত্রটা অত্যন্ত করুন। অক্সিজেনের ঘাটতি থাকায় সুস্থ হওয়ার আগেই কমপক্ষে ১ হাজার রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে, করোনায় মৃত্যু মিছিল বাড়তে থাকায় বিভিন্ন শ্মশানে গণচিতায় মৃতদেহ সৎকার করা হচ্ছে। কখনও কখনও দেহ সৎকারের জন্য তিনদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। কিন্তু একটা নিথর দেহকে ৩দিন কী ফেলে রাখা যায়? উপায় না পেয়ে মৃতের আত্মীয়স্বজনরা আগ্রা থেকে ৯০ কিলোমিটার দূরে আলিগড় নুমাইশ গ্রাউন্ডে সৎকারের ব্যবস্থা করতেও বাধ্য হন।



