National Special News Special Reports

মোদি মন্ত্রিসভার বৈঠকে ধানের সহায়ক মূল্য বৃদ্ধি

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, ‘‘আমরা ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১১৭ টাকা বাড়িয়ে ২৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছি।’’ কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত।

তাঁর দাবি, উৎপাদনের খরচের তুলনায় এমএসপির হার দেড় গুণ বেশি।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি এমএসপি ১৪৩ টাকা বাড়িয়েছিল মোদী সরকার। ন্যূনতম সহায়ক মূল্যেই সরকার চাষিদের থেকে শস্য সংগ্রহ করে। তবে অর্থনীতিবিদদের একাংশের বিশ্লেষণ, দেশের খুচরো বাজারে এখন মূল্যবৃদ্ধির যা হার, দাম বৃদ্ধি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আবার এমএসপি বেশি বাড়ানো হলে তা উল্টে মূল্যবৃদ্ধিতে বাড়তি ইন্ধন জোগাতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *