State

লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য

0
(0)

খবর লাইভ : পোস্টাল ব্যালটে নয়। ভোটকেন্দ্রে গিয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই ইচ্ছা পোষণ করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দিতে চান তিনিও।
লোকসভার ভোট দিতে পারেননি। উপস্থিত থাকতে পারেননি ব্রিগেড সমাবেশে। তবে সম্প্রতি বাংলার মানুষকে সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অডিও বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বুদ্ধবাবু। নির্বাচন কমিশন এবার আশি বছর পেরনোদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এর জন্য ১২ডি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হচ্ছে। কমিশনের কর্মীরা খোদ হাজির হয়ে ব্যালট সংগ্রহ করছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বালিগঞ্জ কেন্দ্রের ভোটার। সেখানে ২৬ তারিখ ভোট। বুদ্ধবাবু এখনও নির্দিষ্ট ফর্ম জমা করেননি বলে আলিমুদ্দিন সূত্রে খবর। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, লোকসভা ভোটের সময় গুরুতর অসুস্থ ছিলেন বুদ্ধবাবু। এবার অনেকটাই সুস্থ। ঘরের মধ্যে হাঁটাচলাও করছেন। তাই ভোটদানের বিষয়ে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান ফ্রন্ট চেয়ারম্যান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *