খবর লাইভ : রাত পোহালেই পঞ্চম ভোট। তার আগে বিস্ফোরক ট্যুইট মহুয়া মৈত্রের। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
কী অভিযোগ তাঁর? ট্যুইটে তিনি রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থীর ছবি তুলে ধরেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করছেন কয়েকজন জওয়ান। তাঁদের প্রত্যেকের গায়ে খাকি রঙের পোশাক। মহুয়ার দাবি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পঞ্চম দফার ভোটের ঠিক আগে মধ্যাহ্নভোজ সারছেন বিজেপি প্রার্থী। সেই ছবি পেশ করে নির্বাচন কমিশনের নজর কাড়ার চেষ্টা করেছেন মহুয়া। লেখেন, কমিশনের হাত ধরে এই ঘটনার সত্যতা সামনে আসুক। রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কমিশনকে আবেদন করেছেন তিনি।




