National

নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে সায় ব্রিটিশ সরকারের

0
(0)

খবর লাইভ : বড়সড় সাফল্য কেন্দ্রের। নীরব মোদিকে ভারতে ফেরাতে সায় দিল ব্রিটিশ সরকার। যার অর্থ সিবিআই চাইলেই PNB কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরবকে দেশে ফেরাতে পারবে।
ফেব্রুয়ারিতেই নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত ওয়েস্টমিনিস্টার আদালত। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে। সেই রায়ের পর ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের অনুমতির অপেক্ষা ছিল। অবশেষে নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করলেন তিনি। এমনই জানানো হয়েছে সিবিআই-এর তরফে। তবে এই নির্দেশিকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে আবেদন জানাতে পারেন এই হীরে ব্যবসায়ী। সব কিছু ঠিকঠাক থাকলে পলাতক ওই ব্যবসায়ীকে খুব শীঘ্রই শুরু করতে পারেন সিবিআই আধিকারিকরা।
বাংলায় চলছে ভোট। এই সময় নীরবের প্রত্যর্পণে সম্মতি কেন্দ্রের মোদি সরকারের জন্য প্রচারের একটা নতুন অস্ত্র হতে পারে। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২০১৯ লোকসভা ভোটের আগে একইভাবে ভারত সরকার বিজয় মালিয়ারও প্রত্যর্পণের অনুমতি পেয়েছিল। কিন্তু আইনি মারপ্যাঁচে এখনও তাঁকে দেশে ফেরানো যায়নি। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা শোধ করেননি নীরব মোদি। প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *