National

লাগামছাড়া করোনা, কুম্ভ মেলা কি কাটছাঁট হতে চলেছে? নজর আজকের জরুরি বৈঠকে

0
(0)

খবর লাইভ : করোনা উদ্বেগের মধ্যেই কুম্ভস্নান। এবার কুম্ভ মেলা কাটছাঁট করার ভাবনা প্রশাসনের। বিকেল ৫টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই নেওয়া হবে সিদ্ধান্ত।
কুম্ভ মেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের চিন্তার বিষয় হল, এখনও মেলা ১২ দিন চলবে। অর্থাৎ ২৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। এই মেলা চলার ফলে করোনার বংশবৃদ্ধিতে আরও বেশি গতি পাচ্ছে। এমনই বলছেন শুভবুদ্ধি সম্পন্ন সন্ন্যাসীরা। ঘটনা হল সন্ন্যাসীদের শাহিস্নান শেষ। এবার স্নানের পালা বৈষ্ণব বৈরাগীদের। এমনিতে বৈষ্ণব বৈরাগীরা যথেষ্ট বিরক্ত উত্তরাখণ্ড প্রশাসনের প্রতি। কারণ বৈরাগীদের একাংশের অভিযোগ, তাঁদের ক্যাম্পের জায়গা প্রশাসন দিলেও তা দেওয়া হয় অনেক দেরিতে। দ্বিতীয়ত, কুম্ভ স্নান যদি বন্ধ করতে হয় তাহলে এত দেরি কেন? তাই বৈষ্ণব সন্ন্যাসীদের দাবি, সতর্কতা নেওয়া হোক। কিন্তু তাই বলে স্নানযাত্রা বন্ধ করে নয়।
কথায় বলে, ‘সঙ্কটকালে নিয়ম নাস্তি।’ এই অবস্থায় আজ বিকেল পাঁচটায় হতে চলেছে জরুরি বৈঠক। যেহেতু পুণ্য স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্ম। আর ধর্মের সঙ্গে জড়িয়ে রাজনীতি-ভোট-সরকারি বাজেট। সূত্রের খবর, এই পরিস্থিতিতে মেলা বন্ধ নাও হতে পারে। অর্থাৎ কুম্ভ বাতিলে রাজি নয় রাজ্য প্রশাসন।
তবে একাধিক আখড়ায় করোনার থাবা পড়তেই তল্পিতল্পা গোটাচ্ছে বহু শুভবুদ্ধি সম্পন্ন সন্ন্যাসী। কুম্ভ মেলায় ১৩টি আখড়া অংশ নিয়েছে। তার মধ্যে থেকে ইতিমধ্যেই নিরঞ্জনী আখড়া ও তপনিধি শ্রী আনন্দ আখড়া মেলা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *