National

কর্মীরা করোনা পজিটিভ, আইসোলেশনে গেলেন যোগী

0
(0)

খবর লাইভ : দিন দুয়েক আগেই বঙ্গে নির্বাচনী প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ।তারপর থেকেই ভুগছেন সংক্রমণের আশঙ্কায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরের বেশ কয়েকজন আধিকারিককে করোনা পজিটিভ পাওয়া য়ায়। একসঙ্গে আক্রান্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব এসপি গয়াল, অফিসার অন স্পেশাল ডিউটি অভিষেক কৌশিক, বিশেষ সচিব অমিত সিং সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তারপর থেকেই নিভৃতবাসে চলে গিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন যোগী।
ট্যুইটারে তিনি লেখেন, ”আমার দফতরের বেশ কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এরা সকলেই আমার সংস্পর্শে থেকেছেন। যে কারণে আমি সাবধানতা অবলম্বন করে নিজেকে সেলফ আইসোলেট করে নিয়েছি। এখনও থেকে সমস্ত কাজ এবং বৈঠক ভার্চুয়ালি করব।” সূত্রের খবর, যোগী নিজেও কোভিড পরীক্ষা করাবেন।
উত্তর প্রদেশেও করোনা পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। ১৮টি প্রাণ কেড়ে নিয়েছে করোনা। গত ২৪ ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। শুধুমাত্র রাজ্যের রাজধানী লখনউতেই একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৩০০ জন মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছে প্রয়াগরাজ। আক্রান্ত হয়েছেন ১৮০০ জন। এই পরিস্থিতিতে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *