National Special News Special Reports

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ির বাইরেও টাকা! উত্তাল সংসদ, বৈঠক ডাকলেন ধনকড়

0
(0)

খবর লাইভ : শুধুমাত্র আউট হাউজই নয়, বাড়ির বাগান থেকেও এবার টাকা উদ্ধার হল বিচারপতি ভার্মার। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের বিচারপতির। তবে এই ইস্যুতে কোনোভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধীদলগুলি। সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে। যার জেরে বৈঠক ডাকলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।

দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুদ থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়।

গোটা বিষয়টি আর কোনোভাবেই যে বিজেপি ধামাচাপা দিতে পারবে না, তা এবার স্পষ্ট করে দিচ্ছে বিরোধী দলগুলি। সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এর পরই সংসদীয় কমিটির বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। বৈঠকে থাকছেন কংগ্রেস নেতা খাড়গেসহ বিজেপি দলনেতা জে পি নাড্ডা ও বিরোধী দলনেতারা। বৈঠক পর্যন্ত স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *