National

চাপে পড়ে ডিগবাজি! ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত সেনগারের স্ত্রীর টিকিট বাতিল করল বিজেপি

0
(0)

খবর লাইভ : চাপে পড়ে ডিগবাজি। উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডের সাজাপ্রাপ্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের স্ত্রীর টিকিট বাতিল করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে তাদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। খবর চাউর হতেই নির্যাতিতার পরিবার হুঁশিয়ারি দেয়, সঙ্গীতা ভোটে দাঁড়ালে তারা পাল্টা প্রচারে নামবে। এরপর চাপে পড়ে তার নাম তুলে নেয় বিজেপি।
চাকরি চাইতে গিয়ে নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। এরপর উন্নাও জেলা পরিষদের বিদায়ী চেয়ারপার্সন সঙ্গীতাকে ফতেপুর চৌরাশি তৃতেয়া আসনে প্রার্থী করে বিজেপি। উত্তরপ্রদেশের ত্রিস্তর পঞ্চায়েতে আগে কোনো দলীয় প্রতীকে নির্বাচন হতো না। এবার অবশ্য দলীয় প্রতীকে নির্বাচন হবে। বৃহস্পতিবার ৫১ জন প্রার্থীর নাম ঘোষনা করে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে কুলদীপ পত্নীর। নাম ঘোষণা হতে শুরু হয় শোরগোল। প্রশ্ন উঠতে থাকে, একজন ধর্ষক যাকে দল বহিষ্কার করেছে, তার স্ত্রীকে কীভাবে টিকিট দেয় বিজেপি? ঘটনাগুলো কুলদীপ ও তার ভাই জেলে থাকলেও ওই এলাকায় তার পরিবারের যথেষ্ট দাপট রয়েছে। এহেন এক ব্যক্তির স্ত্রী নির্বাচনে টিকিট পাওয়ায় শুরু হয় শোরগোল। টিকিট দেওয়াতে ফের সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথ এর দল। অবশেষে চাপে পড়ে সঙ্গীতার প্রার্থী পদ বাতিল করে গেরুয়া শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *