State

মোদির ‘দিদি ও দিদি’ সুরেই হেনস্তার শিকার মেয়েরা, প্রতিবাদে সোচ্চার বেঙ্গল সিটিজেন ফোরাম

0
(0)

খবর লাইভ : ২১ এর মহারণে বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার মহিলা সুরক্ষা। অথচ সেই ভোটের সময়ই ইভটিজিংয়ের শিকার মেয়েরা। দাবি বেঙ্গল সিটিজেন ফোরামের। লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ফোরামের সদস্যরা।নির্বাচন কমিশনে নালিশ জানানোরও হুঁশিয়ারি ফোরামের সদস্যদের।
কী বলা হয়েছে ওই এফআইআরে? নরেন্দ্র মোদি জনসভায় যে সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করছেন, তা অপমানজনক। সেই সুরকে অনুকরণ করেই ইভটিজিংয়ের শিকার হচ্ছেন ঘরের মেয়েরা। কাজেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই দাবিতে এদিন থানার সামনে বিক্ষোভ দেখান বেঙ্গল ফোরামের সদস্যরা। পাশাপাশি জ্বালানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুলও।
প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে বেশ কিছুক্ষণ অবস্থানও করেন বিক্ষুব্ধ ফোরামের সদস্যরা। বেঙ্গল ফোরামের তরফে জয় মুখোপাধ্যায় জানান, যেভাবে প্রধানমন্ত্রী বাংলার মেয়ে মমতাকে হেনস্থা করছেন, তা অপমানজনক। তাঁর এই আচরণে হেনস্থা হচ্ছেন পাড়ার মা-বোনেরাও। আর সেই কারণেই এই প্রতিবাদ। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি নির্বাচন কমিশনে যাওয়ার কথাও জানিয়েছে বেঙ্গল সিটিজেন ফোরাম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *