নয়াদিল্লি, ৮ এপ্রিল : পশ্চিমবঙ্গে চলা বিধানসভা নির্বাচন ও কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দেশের সবচেয়ে বড় সার বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ (আইএফএফসিও) আচমকা বাড়িয়ে দিয়েছে সারের দাম। ইউরিয়ার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে সার অর্থাৎ ডাই-অ্যামোনিয়াম ফসফেটের (ডিএপি) ৫০ কিলোগ্রাম বস্তার দাম এক ধাক্কায় ৫৮ […]
Day: April 9, 2021
টিকা উৎসবের ডাক প্রধানমন্ত্রীর, ভ্যাকসিনের যোগান নেই অভিযোগ একাধিক রাজ্যের
খবর লাইভ : ১১-১৪ এপ্রিল টিকা উৎসবের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে সেখানে মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মত রাজ্য থেকে ভ্যাকসিনের জোগান নেই বলে অভিযোগ আসছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। করোনাকে বাগে আনতে নাইট কারফিউ, টিকা উৎসব, কনটেইনমেন্ট জোন এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনা হল, সকলে ভ্যাকসিন […]
বিতর্কিত মন্তব্যের জের, শুভেন্দুকে নোটিশ কমিশনের
খবর লাইভ : মমতা বন্দোপাধ্যায়ের পর এবার শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। কেন শুভেন্দুকে নোটিশ? নন্দীগ্রামের একটি সভায় শুভেন্দু মমতাকে ‘বেগম’ বলে সম্বোধন করেছিলেন। শুভেন্দু বলেছিলেন, ‘আমি কীর্তন গাইতে শুনতে ভালবাসি। এটা নতুন কিছু নয়। একদিকে আমাদের […]
একবালপুরকাণ্ডে পুলিশের রহস্যভেদ
খবর লাইভ : ঝাড়খণ্ড থেকে এসেছিল কলকাতায় কাজ করতে। বাড়ি ফেরা আর হল না। একবালপুরে দাদার হাতে নৃশংসভাবে খুন ভাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। প্রাথমিক তদন্তের পর মৃতের দাদা মুবারাক আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মুজাহিদ আনসারি। বাড়ি ঝাড়খণ্ডে। একবালপুরের কদমতলা রোডে […]




