State

করোনা আবহে ভোট নিয়ে মামলা, সোমে শুনানী

0
(0)

খবর লাইভ : নির্বাচনী পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তা গ্রহণ করল আদালত । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির গুরুত্ব উপলব্ধি করে আগামী সোমবার মামলাটি শুনবে বলে জানিয়েছে ।
মামলাকারী নীতীশ দেবনাথের বক্তব্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত । কিন্তু রাজ্য সরকার ও নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণে ব্যর্থ । সমস্ত রাজনৈতিক দল স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে মিটিং মিছিল করছে । এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট প্রয়োজনে একটি কমিটি তৈরি করে যথাযথ নির্দেশিকা দিক, যাতে সাধারণ মানুষের প্রাণ বাঁচে । রাজ্যে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ।আজ সকালে মামলাকারীর তরফে আইনজীবী অরিন্দম দাস প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি যাতে দ্রুত শুনানি করা হয় সেই আবেদন জানান । এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টির গুরুত্বের কথা বিবেচনা করে আগামী সোমবার মামলাটি শুনবে বলে জানিয়েছেন ।
শাহমামলাকারীর আরও বক্তব্য, নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই বুথের বাইরে যাঁরা রয়েছেন বা যাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত নন তাঁদের করোনা বিধি পালনে বাধ্য করা । অন্যদিকে, রাজ্যে এখন কেয়ারটেকার সরকার। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই । ফলে একটা ফাঁক তৈরি হয়েছে ৷ আগামী 2 মে নতুন সরকার ক্ষমতায় না-আসা পর্যন্ত এটা চলবে । এই পরিস্থিতিতে জনস্বার্থে আদালতের হস্তক্ষেপ করা উচিত ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *