State

ভবানীপুরে বিজেপি কর্মীর বাড়িতে শাহী-ভোজ, সঙ্গী দীনেশ-রুদ্রনীল

0
(0)

খবর লাইভ : কলকাতায় প্রচারে এসে ভবানীপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ ৷
শুক্রবার দুপুরে ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপর বঙ্গ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য সমরেন্দ্র বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি ৷ শুরুতে ওয়েলকাম ড্রিংকে ছিল তরমুজের রস ও আম পান্না ৷ দুপুরের মেনু পেঁয়াজ-রসুন ছাড়া একেবারে নিরামিষ ৷ যেরকমটা খান অমিত শাহ ৷ ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, লুচি, রুটি, ভাত, ভেন্ডির তরকারি, ধোকার ডালনা, ছানার ডালনা, আমের চাটনি, ঘোল, মিষ্টি দই, সন্দেশ, গুড়ের রসগোল্লা ৷
বঙ্গে বিভিন্ন সময়ে প্রচারে এসে নানা জায়গায় মধ্যাহ্নভোজ সেরেছেন বিজেপির ‘চাণক্য’৷ তা নিয়ে অবশ্য শাসক দলের কটাক্ষের মুখেও পড়েছেন তিনি ৷ গরিব ঘরে মাটিতে বসে পাত পেড়ে খেয়ে, পরে তিনি হোটেলের খাবার আনিয়ে খাচ্ছেন বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *