National

বাণিজ্যে স্নাতক কীভাবে কোভিডের চিকিৎসা করবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

0
(0)

খবর লাইভ : যোগগুরু রামদেবের পতঞ্জলি গ্রুপ ‘করোনিল’ আবিষ্কার করে দাবি করেছিল, এর টোটকায় সেরে যাবে কোভিড-১৯৷ সুরেশ শ’ দাবি করেছিলেন, তিনি কোভিডের চিকিৎসা কীভাবে করতে হয় তা জানেন৷ তবে তাঁর সেই দাবিকে উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট৷ উপরন্তু কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য ১০০০ টাকা জরিমানা হয়েছে তাঁর৷ ওই যুবক বাণিজ্যের পড়ুয়া৷ কমার্স পড়ে তিনি কীভাবে করোনার চিকিৎসা আবিষ্কার করলেন, প্রশ্ন আদালতের৷

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বোপান্নার বেঞ্চ জানায়, আবেদনকারী কমার্স গ্রাজুয়েট৷ মেডিকেল বিষয়ে স্বীকৃতিপ্রাপ্ত নয়। তিনি কীভাবে কোভিডের চিকিৎসা করবেন? আদালত এই আবেদন খারিজ করে বলে, এটি একটি ভিত্তিহীন আর্জি। কলকাতা হাইকোর্ট আপনার মামলা খারিজ করার পরেও আপনি এখানে কেন এসেছেন? জবাবে তিনি জানান, বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করেই তিনি পদ্ধতি আবিষ্কার করেছেন৷ তবে তাতে আদালত সায় দেয়নি৷ আদালত প্রথমে জরিমানা ধার্য করেছিল ১০ লক্ষ টাকা৷ কিন্তু পরে আদালত অবহিত হয় যে, আবেদনকারীর ব্যাঙ্ক ব্যালান্স মাত্র এক হাজার টাকা৷ এরপর জরিমানা কমিয়ে হাজার টাকা করা হয়৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *