খবর লাইভ : প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর ইডি-র দফতর থেকে ছাড়া পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ৮ মার্চ ফের কুণালকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ইডির অফিসে পৌঁছে যান কুণাল। বিকেল ৫টা ৪৫ মিনিটে বেরিয়ে আসেন তিনি। তিনি এদিন বলেন, ‘ভিতরে কী প্রশ্ন করা হয়েছে, কী […]
Day: March 2, 2021
আনিসুর রহমানের বিরুদ্ধে খুনের মামলা তোলার সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
খবর লাইভ : ভোটের মুখে ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। এবার পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা তোলার বিজ্ঞপ্তিতে সাময়িক স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের মতে, ‘এই বিজ্ঞপ্তি এক পাক্ষিক, দায়িত্বহীন, ভাবনাচিন্তাবিহীন’। যদিও হাইকোর্টের রায় ঘোষণার আগেই নিম্ম আদালত সরকারি বিজ্ঞপ্তি গ্রহণ করে অভিযুক্তকে বেকসুর খালাসের রায় ঘোষণা […]
বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি
খবর লাইভ : দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বও তাঁকে স্বাগত জানিয়োছেন। জিতেন্দ্রকে নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। কিছুদিন আগে একবার তৃণমূলের সদস্যপদ ছেড়ে চলে গিয়েছিলেন জিতেন্দ্র। তৃণমূলের সদস্যপদ ছাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল পুর প্রশাসকের পদেও ইস্তফা […]
করোনা টিকা নিয়ে কোভিশিল্ডের প্রশংসা সিরাম কর্ণধারের স্ত্রীর
খবর লাইভ : দেশে দ্বিতীয় দফায় করোনা টিকাকরণ শুরু হয়েছে। আজ, মঙ্গলবার টিকা নিলেন করোনা ভ্যাকসিনের অন্যতম প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা। নিজের করোনা টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ছেড়েছেন সিরাম কর্ণধারের স্ত্রী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘গর্বিত লাগছে টিকা নিয়ে। বারংবার দেশীয় এবং আন্তর্জাতিক ট্রায়ালের পরেই কোভিশিল্ড ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী […]
রামনাম পছন্দ না করলে বাংলায় ঠাঁই হবে না, দাবি যোগী আদিত্যনাথের
খবর লাইভ : ধর্মনিরপেক্ষ বাংলায় এখন রাম নাম-ই প্রধান! রামনাম না করলে বা অপছন্দ করলে, বাংলায় ঠাঁই হবে না। রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার বাংলায় এসে এমনই দাবি জানালেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে বাংলায় দুর্গাপুজো করতে সমস্যায় পড়তে হয় বলেও অভিযোগ তুললেন তিনি। এদিন মালদহের জনসভায় বন্দে মাতরম মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই বক্তৃতা […]
চাকরির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় বিক্ষোভ এসএসসি প্রার্থীদের
খবর লাইভ : ভোটের মুখে ফের চাকরির দাবিতে পথে নামলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। এবার তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় বিক্ষোভে সামিল হলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তিও হয়। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এসএসসি চাকরিপ্রার্থীরা জমায়েত হন হরিশ মুখার্জি রোডে অর্থাৎ মুখ্যমন্ত্রীর […]
২০২১ সালেও করোনা মহামারী চলবে, সতর্কবার্তা দিল হু
খবর লাইভ : ২০২০-তেই শেষ নয়! ২০২১ সালেও করোনা মহামারী চলবে। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ফলে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ল। হু-র এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, চলতি বছরও করোনা মহামারী চলবে। তবে এখন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমবে। এখনই মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার ছেড়ে দিলে সমস্যা আরও বাড়তে পারে। হু-র তরফে […]
আচমকাই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে ইস্তফা শুভেন্দুর
খবর লাইভ : ভোটের মুখে আচমকাই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদার জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। নিয়োগপত্র অনুযায়ী, এই পদের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু মাস খানেকের মধ্যেই সেই পদ থেকে আচমকা ইস্তফা দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে […]
সিদ্দিকির সঙ্গে জোটে থাকা নিয়ে মতপার্থক্য কংগ্রেসের অন্দরে
খবর লাইভ : বাংলায় আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটে থাকা নিয়ে কংগ্রেসের অন্দরেই চরম মতানৈক্য সৃষ্টি হয়েছে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘আইএসএফ দলের সঙ্গে কংগ্রেসের জোট আদতে গান্ধিবাদী ও নেহেরুবাদী ধর্মনিরপেক্ষতার মূল মতাদর্শের বিরোধী বার্তা দেয়। এই বিষয়টির ক্ষেত্রে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অনুমোদনের প্রয়োজন ছিল।’ একইসঙ্গে […]
কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের
খবর লাইভ : দুর্নীতির দায়ে কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। তাঁকে তিন বছর কারাদণ্ড দিয়েছে প্যারিসের এক আদালত। আদালত সূত্রে খবর, ৬৬ বছরের নিকোলাস সারকোজির বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তাঁর রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন। দীর্ঘদিন […]


