খবর লাইভ : দেশে দ্বিতীয় দফায় করোনা টিকাকরণ শুরু হয়েছে। আজ, মঙ্গলবার টিকা নিলেন করোনা ভ্যাকসিনের অন্যতম প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা।
নিজের করোনা টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ছেড়েছেন সিরাম কর্ণধারের স্ত্রী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘গর্বিত লাগছে টিকা নিয়ে। বারংবার দেশীয় এবং আন্তর্জাতিক ট্রায়ালের পরেই কোভিশিল্ড ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী হিসেবে গণ্য হয়েছে।’ কোভিশিল্ডের প্রশংসার পাশাপাশি নাতাশা ইনস্টাগ্রাম পোস্টে করোনা ভ্যাকসিন তৈরিতে বিশেষ অবদানের জন্য ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিল গেটসের সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন।



