State

স্বাস্থ্যসাথী প্রকল্পে গরমিলের অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের 0 (0)

খবর লাইভ : ভোটের মুখে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা গরমিলের অভিযোগ উঠল। এই অভিযোগে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামিকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। গোটা ঘটনায় ক্যাগ তদন্তের দাবি করেছেন আবেদনকারী অজিত কুমার প্রসাদ। তাঁর অভিযোগ, ১৮৮ কোটি টাকার গরমিল হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। অভিযোগকারী জানিয়েছেন, গড়ে […]

International

দেখা মাত্র গুলি করার নিদান মায়ানমারের সেনার, একদিনে মৃত্যু ৩৮ বিক্ষোভকারীর 5 (1)

খবর লাইভ : ‘যাঁকেই দেখব, মুখে গুলি করব।’ গণতন্ত্রের দাবিতে তীব্র আন্দোলন দমাতে এমনই ভাবনা মায়ানমারের সেনার। সম্প্রতি প্রকাশিত এক ‘টিকটক’ ভিডিওয় এক সেনা অফিসারকে ক্যামেরার দিকে বন্দুক তাক করে এমনটাই বলতে শোনা যাচ্ছে। এই ভিডিও যে ফেক নয়, তা বৃহস্পতিবারের ঘটনাতেই স্পষ্ট। ইতিমধ্যে এদিন আন্দোলন দমাতে ৩৮ জন নাগরিককে গুলি করে মেরে ফেলেছে মায়ানমারের […]

State

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ! উপ-নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে কমিশনে চিঠি ডেরেকের 0 (0)

খবর লাইভ : ফের নির্বাচন কমিশনে চিঠি তৃণমূল সাংসদের। এবার পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ তুলে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে অপসারণের দাবি তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ ব্রায়েন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (‌সিইও)‌-কে চিঠি লিখলেন তিনি। আবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন আর এক সাংসদ সৌগত রায়। পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন […]

National

রাজনীতি থেকে অবসর নিলেন জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা 0 (0)

খবর লাইভ : নির্বাচনের বাকি মাত্র একমাস। তার আগে রাজনীতি থেকে অবসর নিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা। জেল থেকে মুক্তি পেয়ে এমনটাই জানালেন তিনি। বিধানসভা ভোটের প্রাক্কালে শশীকলার এই সিদ্ধান্ত তামিল রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন তামিল রাজনীতিতে যুক্ত ছিলেন শশীকলা। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে-র অন্যতম […]

National

এবার ভোটে লড়ছে না শিবসেনা 0 (0)

খবর লাইভ : প্রথমে বাংলার ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও আগের অবস্থান থেকে সরে এল শিবসেনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবারে বিধানসভা ভোটে লড়ছে না শিবসেনা। বৃহস্পতিবার মহারাষ্ট্রে সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবসেনার জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে, বাংলায় দিদি বনাম বাকিদের […]

Sports

টি২০ তে ডবল রেকর্ড ধনঞ্জয়ের, যুবরাজের সঙ্গে একাসনে পোলার্ড 0 (0)

খবর লাইভ : হার্শাল গিবস, যুবরাজ সিংয়ের সঙ্গে এবার এক আসনে বসলেন কায়রন পোলার্ড। এক ওভারে ছটা ছয় মারলেন তিনি। তিনিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার, যিনি এই বিরল কৃতিত্বের ভাগীদার হলেন। পোলার্ডের এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় ক্যারেবিয়ানরা। উল্লেখযোগ্য বিষয়, আকিলা ধনঞ্জয়ের যে ওভারে […]

National

বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড। শহিদ দুই জওয়ান, আহত তিন 5 (1)

খবর লাইভ : ফের বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ড। শহিদ হয়েছেন দুই নিরাপত্তাকর্মী। গুরুতর আহত আরও তিন জন। বৃহস্পতিবার সকালে পশ্চিম সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে এবং মাওবাদীরাই এটা ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, […]

State

স্বমহিমায়! সিপিএম সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি সুশান্ত ঘোষের 0 (0)

খবর লাইভ : ফের স্বমহিমায় সিপিএম নেতা সুশান্ত ঘোষ! এবার শালবনিতে দাঁড়িয়ে বিরোধীদের রীতিমত হুমকি দিলেন একদা দাপুটে সুশান্ত ঘোষ। সিপিএম সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি দিয়ে তিনি বলেন, ‘যার ক্ষমতা হবে হাত দেওয়ার, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমি চিকিৎসা করাব।’ নাম না করে তৃণমূল-বিজেপিকে দেওয়া এই নেতার হুমকির ভিডিও ভাইরালও হয়েছে […]

National

প্রথম দুই দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বিজেপি নেতৃত্ব 0 (0)

খবর লাইভ : প্রথম দুই দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে রাতেই প্রকাশিত হতে পারে বিজেপির প্রার্থী তালিকা। এবারে রাজ্যে প্রথম দুই দফায় ৬০টি আসনে ভোট আছে। এখনও কোনও দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। গত কয়েকদিন ধরে […]

Sports

চতুর্থ টেস্টের শুরুতে ব্যাটিংয়ে ধস ইংল্যান্ডের 0 (0)

খবর লাইভ : আহমেদাবাদে চতুর্থ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। ইতিমধ্যেই ১৩০ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে বসেছে জো রুটরা। এদের মধ্যে বেন স্টোকসই একমাত্র ব্যাটসম্যান যিনি ৫০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। এদিন ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলগত ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ব্রিটিশ ওপেনার ডমিনিক সিবলিকে আউট […]