খবর লাইভ : একুশের ব্রিগেডকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। আবার এই ব্রিগেড সমাবেশ থেকেই ‘সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়’ বলে নয়া জোটের নয়া স্লোগান তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
Month: February 2021
ব্রিগেড থেকে একুশে পরিবর্তন আনার ডাক অধীরের, রাজ্যে শিল্প তৈরির বার্তা আব্বাসের
একুশে পরিবর্তন হবেই। ব্রিগেড সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমনই দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘আগামিদিনে তৃণমূল ও বিজেপি থাকবে না। শুধু সংযুক্ত মোর্চা থাকবে।
এমন সমাবেশ অতীতে দেখা যায়নি, ব্রিগেড সমাবেশ থেকে বার্তা বিমান বসুর
খবর লাইভ : রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর আজ রবিবারই প্রথম ব্রিগেড সমাবেশ। মূলত বামেরা এই ব্রিগেডের ডাক দিলেও তাদের জোট সঙ্গী কংগ্রেস বাম এবং আব্বাস সিদ্দিকীর দলও এই ব্রিগেডে সামিল হয়েছে। তাই এদিন সমাবেশের শুরু থেকেই জোট নেতৃত্বদের সুর চরমে।
‘মন কি বাত’-এ ফের আত্মনির্ভরতার পক্ষেই সওয়াল প্রধানমন্ত্রীর
খবর লাইভ : ফের আত্মনির্ভরতার বার্তা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। আজ, ফেব্রুয়ারির শেষ রবিবার মাসিক ‘মন কি বাত’-এ ফের আত্মনির্ভরতার পক্ষেই সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, ….Read More
আগামিকাল বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, হাজির থাকতে না পেরে বার্তা বুদ্ধদেবের
খবর লাইভ : বিধানসভা ভোটের আগে দলের কর্মী- সমর্থকদের চাঙ্গা করতে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বাম-কংগ্রেস। তবে এবারের এই সমাবেশে থাকতে পারছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সমাবেশে থাকতে না পারার জন্য কর্মী- সমর্থকদের বার্তা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠিতে বলেন, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরা-খবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে […]
রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলার পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে
খবর লাইভ : শুক্রবার বাংলায় আট দফা ভোট ঘোষিত হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মধ্যে রদবদল করা হল পুলিশ-প্রশাসনে। দমকলের ডিজিকে নিয়ে আসা হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্বে। রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল দমকলের বর্তমান ডিজি জগমোহনকে। শনিবারই নির্বাচন কমিশনের তরফে […]
বিডেন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই সিরিয়ায় আমেরিকার বোমাবর্ষণ
খবর লাইভ : ফের সিরিয়ায় বোমাবর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই পূর্ব সিরিয়ায় বোমাবর্ষণ করালেন জো বিডেন। যে বাড়িগুলোতে বোমা ফেলা হয়েছে, সেগুলো ইরান সমর্থিত জঙ্গি ঘাঁটি বলেই পেন্টাগনের দাবি। ইরাকে আমেরিকান সৈন্যদের ওপর রকেট হামলার জবাবেই এই বোমাবর্ষণ জানিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, ‘প্রেসিডেন্ট বিডেনের নির্দেশে পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত জঙ্গিদের […]
আগামিকাল থেকে প্রতি রবিবার শুরু হচ্ছে ‘বিবেক যাত্রা’
খবর লাইভ : ভ্রমণবিলাসীদের জন্য সুখবর! এবার স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ ঘুরে দেখতে পারবেন পর্যটক প্রেমীরা। ট্রাম ও ভেসেলের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন তাঁরা। রাজ্য পরিবহণ দফতরের তরফে এই যাত্রাকে ‘বিবেক যাত্রা’ বলা হচ্ছে। আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার হবে এই বিবেক যাত্রা। পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতি রবিবার সকাল […]
‘মেয়েরা পরের সম্পত্তি’, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়
খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে নতুন নতুন ‘হিট’ স্লোগান বের করে প্রচার শুরু করেছে তৃণমূল। যার মধ্যে একটি হল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার এই স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে ট্যুইট করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুধু বিতর্ক নয়, নেটিজেনদের থেকে নারী বিদ্বেষী তকমাও […]
মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি! সামান্য বাড়ল জিডিপি
খবর লাইভ : করোনা অতিমারীর মধ্যেই এবার ভারতের জিডিপি বাড়ল। যদিও তা খুবই সামান্য, ০.৪ শতাংশ। তবে দেশজুড়ে বেড়ে চলা আর্থিক মন্দার মধ্যে এই সামান্য জিডিপি বৃদ্ধির ঘটনায় আশার আলো দেখছেন খুশি অর্থনীতিবিদরা। ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসের তরফে ২০২০-২১ অর্থবর্ষের ত্রৈমাসিক জিডিপি রিপোর্টে দেখা যাচ্ছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট জাতীয় উৎপাদনের হার ০.৪ শতাংশ বৃদ্ধি […]
