খবর লাইভ : নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও ঘোষণা হল না তৃণমূলের প্রার্থী তালিকা। সোমবার দলের নির্বাচনী কোর কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে তৃণমূল মুখপাত্র সৌগত রায় জানিয়ে দেন, এদিন দলের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে না। বিগত কয়েক বছরে যা দেখা গিয়েছে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা […]
Day: March 1, 2021
বিজেপি-কে রুখতে মমতাকে সমর্থন করার ঘোষণা তেজস্বী যাদবের
খবর লাইভ : বাম-কংগ্রেস নয়, বাংলার বিধানসভা নির্বাচনে তিনি ‘দিদি’-র সঙ্গেই আছেন। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন লালু-পুত্র তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পূর্ণ শক্তি দিয়ে মমতা দিদিকে সমর্থন করব। বাংলায় বিজেপি-কে রুখতে মমতা দিদির হাত শক্ত করব আমরা।’ বিহার […]
‘সোনার বাংলা’ কর্মযজ্ঞে যোগ দিতে বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী
খবর লাইভ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই টলি-তারকাদের রাজনীতিতে যোগদানের প্রবণতা বাড়ছে। এবার রাজনীতির ময়দানে পা বাড়লেন আরও এক অভিনেত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। এদিন বিকেলে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে […]
ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রেও ভাইরাস হানা ড্রাগনের দেশের! চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন সংস্থার
খবর লাইভ : বৈদ্যুতিক ক্ষেত্রেও ভাইরাস হানা চিনের! গত বছর অক্টোবরে মুম্বইয়ে যে বিরাট বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল, তার পিছনে চিনা হ্যাকারদের হাত থাকতে পারে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ‘রেকর্ডেড ফিউচার’। নয়াদিল্লি বিষয়টি নিয়ে নীরব। ফলে এই রিপোর্টের সত্যতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ‘রেকর্ডেড ফিউচার’-এর তরফে জানানো হয়েছে, গত বছরের জুন […]
সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষকে তলব ইডি-র
খবর লাইভ : সারদাকাণ্ডে ফের তৃণমূল নেতা কুণাল ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বিধানসভা ভোটের মুখে তৃণমূলের মুখপাত্রকে তলব করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৩ সালে চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কুণাল ঘোষকে। তখন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ছিলেন […]
৮০ বছরের বেশি বয়সি কাউকে এবার প্রার্থী নয়, জানালেন সুব্রত
খবর লাইভ : ৮০ বছরের বেশি বয়সি কাউকে এবার প্রার্থী করা হবে না। সোমবার এই কথা জানালেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের প্রার্থী তালিকায় অসংখ্য নতুন মুখ দেখা যাবে। যুব ও মহিলাদের সংখ্যাই বেশি থাকবে। এদিন তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেন, ‘৮০ বছরের ওপরে যাঁদের বয়স, তাঁরা এবার আর বিধায়ক পদের দাবিদার থাকছেন […]
মহারাষ্ট্রে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
খবর লাইভ : সারা দেশের নিরিখে বর্তমানে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ৮২৯৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩২৫৪ জন। ফেব্রুয়ারির শুরুতে করোনার দাপট কিছুটা কমলেও ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। মহারাষ্ট্রের বিদর্ভে গত ৩ মাসে রেকর্ড করোনা সংক্রমণের কথা জানা […]
আগামিকাল রাজ্যে আসছেন না শাহ, মোদির ব্রিগেড সফল করতে মরিয়া বিজেপি
খবর লাইভ : আগামিকাল রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ৭ মার্চ ব্রিগেড সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই ভোট প্রচার শুরু হবে গেরুয়া শিবিরের। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী আসার আগে দু-দিনের সফরে মঙ্গলবার রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দু’দিনই মূলত তিনি কলকাতায় থাকবেন বলে ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা […]
কয়লা পাচার কাণ্ডে ইডি-র নজরে কলকাতার ২৬ ব্যবসায়ী, গ্রেফতার লালা-ঘনিষ্ঠ আরও এক
খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক ব্যবসায়ীর নাম। ইতিমধ্যে কলকাতার ২৬ জন ব্যবসায়ীর নামের একটি তালিকা তৈরি করেছে ইডি। অন্যদিকে, লালা ঘনিষ্ঠ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বামাপদ দে। শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে আসা […]
ভোটের মধ্যে তামিলনাডুতে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন
খবর লাইভ : ফের বাড়ছে করোনার প্রকোপ। তাই বিধানসভা ভোটের মুখে তামিলনাড়ুতে ফের লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল লকডাউনের সময়সীমা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুতে অফিস, দোকান, ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল সংস্থাগুলি আলাদা আলাদা সময়ে কম সংখ্যক কর্মীদের নিয়ে কাজ করবে। রাজ্যের মানুষকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব […]

