খবর লাইভ : টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালি গুহ। শুক্রবার আক্ষেপের সুরেই সোনালি গুহ বলেন, ‘আমি মমতাদির বাড়ির লোক ছিলাম। মমতাদি এটা করতে পারেন, বিশ্বাস করতে পারছি না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তবে এদিন তিনি ফের জানান, মমতা […]
Day: March 5, 2021
প্রথম দু দফার ৬০টি আসনেরও আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করল বামেরা, একনজরে দেখে নিন বামেদের কে কোন কেন্দ্রে প্রার্থী হলেন…
খবর লাইভ : তৃণমূলের পর রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের সংযুক্ত মোর্চা। তবে পূর্ণাঙ্গ তালিকা নয়, প্রথম দু দফার ৬০টি আসনেরও আংশিক প্রার্থীতালিকা প্রকাশিত হল। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের কোন আসনে কারা প্রার্থী দেবেন, সেই বিষয় ঘোষণার পাশাপাশি বামফ্রন্টের প্রার্থীদের নাম ও কেন্দ্র […]
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ১২ হাজার পাতার চার্জশিট পেশ, নাম রয়েছে ৩৩ জনের
খবর লাইভ : সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ১২ হাজার পাতার চার্জশিট পেশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার পেশ করা এই চার্জশিট মাদকযোগে অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক সহ মোট ৩৩ জনের নাম রয়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর সহ ২০০ জন সাক্ষীর বয়ানও এই চার্জশিটে রয়েছে। […]
তৃণমূলের কে কোথায় প্রার্থী হলেন একনজরে দেখে নেওয়া যাক….
খবর লাইভ : আজ, শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে রয়েছে যথেষ্ট চমক। প্রতিশ্রুতি মোতাবেক নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে, মদন মিত্রকেও প্রার্থীপদ দেওয়া হয়েছে তাঁর পুরোনো কেন্দ্র কামারহাটিতে। এছাড়া সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, কাঞ্চন […]
নেপাল পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু এক ভারতীয় যুবকের, নিখোঁজ আরও এক
খবর লাইভ : নেপাল পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় যুবকের। নিখোঁজ আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত। পুলিশ জানায়, নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। নিখোঁজ ১। নেপাল পুলিশ কেন গুলি ছুঁড়ল তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ান। জানা […]
খেলা হবে, দেখা হবে, জেতা হবে : মমতা
খবর লাইভ : শুক্রবার দুপুরে আসন্ন বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা পেশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘খেলা শেষ কোথায়? খেলা হবে। খেলা হবে, দেখা হবে, জেতাও হবে।’ এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘এই লড়াই বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষা করার লড়াই।’ প্রার্থী তালিকা পেশ করে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা দৃঢ়কণ্ঠে […]
মহার্ঘ্য হচ্ছে রেল পরিষেবা! প্যাসেঞ্জার ট্রেন সহ প্ল্যাটফর্ম টিকিটের দাম তিন থেকে পাঁচগুণ বাড়ল
খবর লাইভ : প্যাসেঞ্জার ট্রেনের পর এবার চুপিসারেই বেড়ে গেল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দামও। একলাফে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে হল ৩০ টাকা। কোথাও কোথাও তা ৫০ টাকা পর্যন্ত হতে পারে বলেও বিবৃতি জারি করেছে রেল। রেল সূত্রে জানা যাচ্ছে, আবারও কিছু কিছু রুটে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ৩ থেকে ৫ গুণ পর্যন্ত বাড়ছে। […]
রবিবার মোদির ব্রিগেডে কী মহাগুরু মিঠুন, জল্পনা তুঙ্গে
খবর লাইভ : বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কী মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই জল্পনা যে অনেকাংশেই সত্যি তা যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আগামী রবিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ‘ডান্স বাংলা […]
ভোটে সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ব্যবহার করা যাবে না, নির্দেশিকা নির্বাচন কমিশনের
খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ব্যবহার করা যাবে না বলে আগেই জানিয়েছিল রাজ্য প্রশাসন। এবার নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবারে ভোটে সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ব্যবহার করতে পারবে না রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, যে এলাকায় ভোট সেখানে ভোটের ৩ দিন আগে ও ভোট […]
ভোটের মুখে কাউন্সিলারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা তৃণমূলের
খবর লাইভ : ভোটের মুখে কলকাতা পুরনিগমের কাউন্সিলারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করল তৃণমূল। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানান, দলকে যে সব কাউন্সিলার ভোটে লিড পাইয়ে দিতে পারবেন, তাঁদের জন্য ‘ইনাম স্বরূপ’ তৃণমূলের তরফে বিশেষ ধন্যবাদ দেওয়া হবে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলার ও পুর এলাকার মধ্যে থাকা বিধানসভার বিধায়কদের নিয়ে […]

