খবর লাইভ : দফাওয়ারি হচ্ছে না। শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বুধবারই প্রথম দফায় প্রার্থী তালিকা পেশ করার কথা ছিল। কিন্তু এদিন সন্ধ্যায় পরিকল্পনার বদল হয়। জানা গিয়েছে, শুক্রবারই ২৯৪টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। এদিন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি চলচিত্র […]
Day: March 3, 2021
মাদ্রাসাতেও পড়ানো হবে ভাগবত গীতা, রামায়ণ
খবর লাইভ : এবার মাদ্রাসায় পড়ানো হবে ভাগবত গীতা ও রামায়ণ। এমনটাই জানিয়েছেন ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং’-এর (এনআইওএস)-এর চেয়ারম্যান সরোজ শর্মা। কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে সরোজ শর্মা জানান, এনআইওএস-এর অন্তর্গত মাদ্রাসাগুলিতে অন্তর্ভুক্ত মাদ্রাসাগুলিতে পড়ানো হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য। আপাতত ১০০টি […]
ভোট যুদ্ধে নামার আগে ক্লাস করলেন তারকারা
মৈনাক দাস: আগে নেতা অভিনেতা হয়েছেন, এমন অনেক দৃষ্টান্ত পাওয়া গিয়েছে। প্রাক্তন দমকল মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছিলাম সেলুলয়েডের পর্দায়। কিন্তু এবার রাজ্য রাজনীতিতে উল্টো চিত্রই ফুটে উঠেছে। অভিনয় জগত্ থেকে একঝাঁক অভিনেতা, অভিনেত্রী পা রাখছেন রাজনীতির আঙ্গিনায়। তাঁরা যাতে রাজনীতির জগতে যোগ্য নেতা-নেত্রী হয়ে উঠতে পারেন, তা নিশ্চিত করতে এবার সেলুলয়েডের জগতের লোকেদের ক্লাস […]
যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারি নিয়ে ধুন্ধুমার দত্তপুকুরে, মৃত্যু এক কিশোরের
খবর লাইভ : কিশোর, যুবকদের যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারি নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। অভিযুক্ত ও অভিযোগকারী- দু’পক্ষের পরিবারের সংঘর্ষের মাঝে পড়ে হেনস্তার শিকার হয়ে এক কিশোরের মৃত্যুও হল। এই ঘটনায় মঙ্গলবারের পর বুধবার ফের সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুরের নিবাধুই পাড়া। কিশোরটির মৃত্যুর ঘটনা বিশ্বাসই করতে পারছে না […]
বাংলায় বিজেপি ১০০-র বেশি আসন পেলে আইপ্যাকের কাজ আমি ছেড়ে দেব, চ্যালেঞ্জ পিকে-র
খবর লাইভ : তৃণমূলের প্রার্থী ঘোষণার প্রাক্কালে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। এবার নিজের দাবিতে অটল থেকে পিকে বললেন, ‘বাংলায় বিধানসভা ভোটে বিজেপি যদি ১০০-র বেশি আসন পায়, তাহলে এই আইপ্যাকের কাজ আমি ছেড়ে দেব। আইপ্যাকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলব। অন্য কিছু করব। তবে এই কাজে আর আসব না।’ […]
দিল্লির উপনির্বাচনে বড় সাফল্য আপের, একটি আসনও পেল না বিজেপি
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে খোদ রাজধানীতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দিল্লির ৫টি আসনের উপনির্বাচনে ৪টিতেই বড় জয় পেয়েছে আম আদমি পার্টি। ১টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। খাতা খুলতে পারেনি কেন্দ্রের শাসক দল। শীর্ষ নেতাদের দিয়ে প্রচার করিয়েও দিল্লিবাসীর মনে দাগ কাটতে পারল না বিজেপি। যা বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের […]
অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা
খবর লাইভ : চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর মুম্বইয়ের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই দুজনের বাড়ি ছাড়াও পরিচালক-প্রযোজক বিকাশ বহেল, মধু মন্টেনারের বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ। আয়কর সূত্রে খবর, ফ্যান্টম ফ্লিমসের কর ফাঁকির মামলায় এই তল্লাশি চালানো হয়েছে। এক্সিড এন্টারটেইনমেন্ট ও কেওয়ান এন্টারটেইনমেন্ট বলিউডের দুটি জনপ্রিয় ম্যানেজমেন্ট সংস্থা। এই দুই […]
শিবরাত্রির দিন নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে পারেন মমতা
খবর লাইভ : ১১ মার্চ, শিবরাত্রির দিন নন্দীগ্রামে প্রার্থীপদের মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাই খবর মিলেছে। এর আগে নন্দীগ্রামে সভা করতে গিয়ে ওই কেন্দ্রের প্রার্থী হতে চান বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘোষণার পরই গোটা নন্দীগ্রাম জুড়ে নেত্রীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। দ্বিতীয় দফায় […]
বিলগ্নিকরণের পথে এবার ভারত পেট্রোলিয়াম কার্পোরেশন
খবর লাইভ : আবারও বিলগ্নিকরণ! এবার ভারত পেট্রোলিয়াম কার্পোরেশন লিমিটেড (বিপিসিএল) বিলগ্নিকরণ করার পথে হাঁটছে মোদি সরকার। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পাশাপাশি কিছু ট্রেন, ভারতীয় জীবন বিমা (এলআইসি)-র কিছু শেয়ার সহ রাষ্ট্রায়ত্ব সংস্থা এমনকি কিছু ব্যাঙ্কও বেসরকারিকরণ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে নরেন্দ্র মোদির সরকার। এবার বিপিসিএলের কিছু শেয়ারও বিলগ্নীকরণ হতে চলেছে। সোমবার নুমলিগড় রিফাইনারি লিমিটেডে […]
প্রার্থী তালিকা ঘোষণার প্রাক্কালে তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
খবর লাইভ : আজ, বুধবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। তার প্রাক্কালে চমক দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড় পর্দার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ভবনে আসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জোড়াফুল পতাকা হাতে তুলে নিয়ে বলেন, ‘তৃণমূলে যোগ দিচ্ছি। দিদির পাশে থাকতে চাই তাই যোগ দিচ্ছি।’ উল্লেখ্য, কিছুদিন […]

