International

কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের

0
(0)

খবর লাইভ : দুর্নীতির দায়ে কারাদণ্ডের সাজা হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। তাঁকে তিন বছর কারাদণ্ড দিয়েছে প্যারিসের এক আদালত।
আদালত সূত্রে খবর, ৬৬ বছরের নিকোলাস সারকোজির বিরুদ্ধে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। ম্যাজিস্ট্রেট গিলবার্ট অ্যাজিবার্টকে মোনাকো শহরে বড় চাকরি দেওয়ার বিনিময়ে সারকোজি তাঁর রাজনৈতিক দলের বিরুদ্ধে ফৌজদারী প্রক্রিয়ার গোপন তথ্য হাতিয়েছিলেন। দীর্ঘদিন শুনানির পর সোমবার সারকোজির তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে প্যারিসের আদালতে বিচারপতি বলেন, ‘সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তাঁর এবং তাঁর আইনজীবীর কাজ বিচারব্যবস্থা নিয়ে সাধারণের সামনে খারাপ ভাবমূর্তি তুলে ধরেছে।’ জেলে যেতে হচ্ছে না সারকোজিকে। বাড়িতেই বন্দিদশা কাটাবেন তিনি। পায়ে শুধু একটি ‘ট্যাগ’ যন্ত্র বাঁধা থাকবে। তিনি কোথায় বন্দি আছেন তার হদিশ দেবে এই ‘ট্যাগ’ যন্ত্র। সারকোজির সঙ্গে তাঁর আইনজীবীর থিয়েরি হেরজঁ এবং এই মামলার আরেক অভিযুক্ত ম্যাজিস্ট্রেট গিলবার্টকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে ওই আদালত।
উল্লেখ্য, ২০১১ সালে ফরাসির আরেক প্রাক্তন প্রেসিডেন্ট জাক সি রাকের দু’ বছরের কারাদণ্ড হয়েছিল। এবার প্রেসিডেন্ট হিসেবে কারাবাসের সাজাপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হলেন নিকোলাস সারকোজি। যদিও আদালতের রায়কে তাঁর চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *