State

রামনাম পছন্দ না করলে বাংলায় ঠাঁই হবে না, দাবি যোগী আদিত্যনাথের

0
(0)

খবর লাইভ : ধর্মনিরপেক্ষ বাংলায় এখন রাম নাম-ই প্রধান! রামনাম না করলে বা অপছন্দ করলে, বাংলায় ঠাঁই হবে না। রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার বাংলায় এসে এমনই দাবি জানালেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে বাংলায় দুর্গাপুজো করতে সমস্যায় পড়তে হয় বলেও অভিযোগ তুললেন তিনি।
এদিন মালদহের জনসভায় বন্দে মাতরম মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই বক্তৃতা শুরু করেন যোগী আদিত্যনাথ। তিনি বললেন, ‘‌বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম।’ এরপরই হিন্দুত্ব প্রসঙ্গ তুলে দুর্গাপুজো, রামনাম নিয়ে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন উত্তরপ্রদেশের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ‘‌জয় শ্রীরাম বললে, বাংলায় বাধা দেওয়া হয়। রামনাম অপছন্দ করলে, বাংলায় জায়গা নেই।’‌ একইসঙ্গে বাংলায় অরাজকতার অভিযোগ তুলে শাহ, নাড্ডার সুরে যোগী বলেন, ‘‌দেশের প্রথম নোবেল এনে দিয়েছিল বাংলা। বাংলা আগে দেশকে দিশা দেখাত, নেতৃত্ব দিত। এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে। এখানে কেন্দ্রের প্রকল্প চালু হয় না। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়।’‌
এদিন যোগী আদিত্যনাথ লাভ জিহাদ, গরু পাচার নিয়েও মমতার সরকারের প্রতি তোপ দাগেন। তাঁর অভিযোগ, বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। আবার গরু পাচার প্রসঙ্গে তাঁর খোঁচা, ‘‌উত্তরপ্রদেশে কেউ গো-হত্যা করতে পারেন না, অথচ এখানে গরুচুরি হচ্ছে। বিজেপিকে আনুন, একদিনে গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে।’‌
উল্লেখ্য, এদিন শহরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু সেই কর্মসূচি বাতিল হয়েছে। কারণ আপাতত বিজেপির নেতা-কর্মীরা ব্যস্ত মোদির ব্রিগেড সভাকে সফল করতে। সেদিক থেকে যোগী আদিত্যনাথের এদিনের সফর এবং বক্তৃতা তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *