State

পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি রুখতে অভিনব প্রতিবাদ মমতার

0
(0)

খবর লাইভ : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবার অভিনব পন্থায় প্রতিবাদ জানাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাজরা মোড় থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্ন যাবেন মুখ্যমন্ত্রী। চালকের ভূমিকায় থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জোরদার করা হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তার ব্যবস্থা।
রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি চলছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে হয়েছে ৮২০ টাকা ৫০ পয়সা। এই মাসে তিন দফায় এলপিজি সিলিন্ডারের দাম মোট ১০০ টাকা বাড়ল। ৪ ফেব্রুয়ারি ২৫ টাকা, ১৫ তারিখ ৫০ টাকা দাম বাড়িয়ে ছিল রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণনকারী সংস্থাগুলি। গ্যাস সিলিন্ডার এবং পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে বেশ কয়েকদিন ধরেই ক্ষুব্ধ মমতা। গ্রাহকদের ওপর চাপ কমাতে সম্প্রতি রাজ্যের প্রাপ্ত থেকে ১টাকা ছাড় দেয় সরকার। তারপরেও কেন্দ্রের কোনও হেলদোল নেই। পরিবর্তে পেট্রোপণ্যের উপর জিএসটি বসানোর সওয়াল করছে। এদিকে, উত্তরোত্তর বাড়ছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম। তাই মুখ্যমন্ত্রী নিজে ইলেকট্রিক স্কুটারে সওয়ার হয়ে নজিরবিহীন প্রতিবাদে সামিল হলেন।
এপ্রসঙ্গে পরিবেশ কর্মীরা জানিয়েছেন, পেট্রোপণ্য ব্যবহার না করে ইলেকট্রিক স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গেলে তা পরিবেশ রক্ষার পক্ষেও বড় বার্তা দেবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *