খবর লাইভ : দুপুর থেকে বেশ কয়েক ঘণ্টা বেপাত্তা থাকার পর অবশেষে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশকে গ্রেফতার করা হয়। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, রাকেশের দুই ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। এদিন হাইকোর্টে রাকেশ সিংকে রক্ষাকবচ দেওয়া খারিজ করা হয়। হাইকোর্টে তাঁর আর্জি খারিজ হয়ে যাওয়ার পর তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন। বাড়িতেও যাননি। তিনি সড়কপথে দিল্লি যাওয়ার ব্যাপারে ঠিক করেছিলেন। জানা যাচ্ছে, হাইকোর্টে শুনানির সময়ই সেখান থেকে বেরিয়ে যান রাকেশ। এর আগে দুপুরেই তাঁর বাড়ি গিয়েছিল কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশের ছেলে। শুধু তাই নয়, রাকেশের বাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনী পুলিশকে ঢুকতে বাধা দেয় ও তালা দিয়ে দেয় বলে অভিযোগ। তবে দু’ঘণ্টা পর বিজেপি নেতার বাড়িতে ঢোকেন পুলিশ অফিসাররা। পুলিশের অনুমান, এরাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ট রাকেশকে গ্রেফতার করে মাদক পাচারকাণ্ডে বেশ কিছু তথ্য পাওয়া যাবে। পুলিশ ধৃত পামেলা গোস্বামীর কাছে জেরা করে বেশ কিছু বিজেপি নেতার নাম পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে সেই সব নাম এখনই সামনে আনছে না পুলিশ। এই পামেলাই রাকেশ সিংকে গ্রেফতার করার দাবি করেছিলেন।
Related Articles
কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
0 (0) খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। অভিযোগ, বিক্ষোভের মাঝেই শুরু হয় হামলা। ইট, লাঠি ও বাঁশ নিয়ে শুভেন্দুর কনভয়ের ওপর চড়াও হয় একদল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে থাকা […]
সৌরভের বুকে বসল আরও দুটি স্টেন্ট, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
0 (0) খবর লাইভ : বিখ্যাত চিকিৎসক দেবী শেঠী ও অশ্বিন মেহতার উপস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃৎপিণ্ডের ধমনীতে বসানো হল আরও দুটি স্টেন্ট। হাসপাতাল সূত্রে খবর, স্টেন্ট বসানোর পর সৌরভকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে স্টেন্ট বসানো নিয়ে সৌরভের বাড়ির লোকের অনুমতি নেন চিকিৎসকরা। এদিন হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতালে পৌঁছোনোর পর বৈঠক করেন চিকিৎসক সপ্তর্ষি বসু, সরোজ […]
ডোমজুড় থেকেই লড়বেন তিনি, জানালেন রাজীব
0 (0) খবর লাইভ : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কিছুদিন আগেই। তবে তৃণমূল এখনও ছাড়েন নি। তবে ইতিমধ্যে দলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভোটে লড়ার বিষয়টি স্পষ্ট করে দিলেন রাজীব। মঙ্গলবার ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে রাজীব জানিয়ে দিলেন, ডোমজুড় থেকেই লড়বেন তিনি। প্রশ্ন উঠছে, ভোটে লড়লেও কোন দল […]

