National

রাজ্যসভায় গুলাম নবি আজাদের বিকল্প কে? নাম ঘোষণা করল কংগ্রেস

0
(0)

খবর লাইভ : রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বিকল্প নেতার নাম অবশেষে ঘোষণা করল কংগ্রেস। গুলাম নবি আজাদের অবসরের পর তাঁর দায়িত্বভার তুূলে দেওয়া হবে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের কাঁধে। ইতিমধ্যে বিরোধী দলনেতা হিসেবে খাড়্গের নাম রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাউডুকে চিঠি লিখে জানিয়েছে কংগ্রেস। তবে গুলাম নবি আজাদের রাজ্যসভায় মেয়াদ শেষ হলেও তাঁকে ফের উচ্চকক্ষে কংগ্রেস ফেরত আনতে চায় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, কর্নাটকের দলিত নেতা মল্লিকার্জুন খাড়্গে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে দায়িত্ব সামলেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *